নরসিংদীতে অসহায় পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর উদ্যোগে ১ হাজার ২৫০ অসহায়, গরিব ও দুস্থ পরিবারের মাঝে বিভিন্ন ধরনের শুকনা খাদ্যদ্রব্য বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৩ আগস্ট) সমিতির আওতাধীন নরসিংদী সদরের (আংশিক) ও পলাশ উপজেলার বিভিন্ন এলাকায় দিনব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। বিতরণকৃত খাদ্যদ্রব্যের মধ্যে ছিল- ৫ কেজি চাল, ২ কেজি আলু, ২ কেজি মসুর ডাল, ১ কেজি লবণ ও ২ লিটার সয়াবিন তেল।
এ সময় নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর সিনিয়র জেনারেল ম্যানেজার মো. সোহেল পারভেজ, সমিতি বোর্ডের সভাপতি মো. ইব্রাহিম মিয়া ও সমিতির অন্তর্ভুক্ত জোনাল এবং সাব-জোনাল কার্যালয়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার মো. সোহেল পারভেজ জানান, এ মহান নেতার রক্তঋণ শোধের ক্ষুদ্র প্রয়াসে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান ও বিদ্যুৎ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী সারাদেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির নিজস্ব অর্থায়নে প্রতিটি সমিতির পক্ষ থেকে ১ হাজার ২৫০ করে সর্বমোট ১ লাখ অসহায় পরিবারের মাঝে শুকো খাবার বিতরণ করা হচ্ছে। এরই অংশ হিসেবে নরসিংদী পল্লী সমিতির-১-এর উদ্যোগে অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে এ কর্মসূচি পালন করা হয়।
এমএসএম / জামান
৬ মাস পর খোলা হলো পাগলা মসজিদের দানবাক্স, মিলল ৪৩ বস্তা টাকা
টাঙ্গাইলে দেশীয় ফল নিয়ে উৎসব করলো বাতিঘর আদর্শ পাঠাগার
গরমে ছটফটানি আর অন্ধকারের মাঝে রোগীর সেবা
যুব মহিলা লীগ নেত্রীর হানিট্র্যাপের শিকার বিএনপি নেতা, ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল
চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের মাতার ইন্তেকাল, সর্বস্তরের মানুষের গভীর শোক
জুড়ীতে ব্রাকের উদ্যোগে স্বপ্নসারথী কিশোরীদের মাঝে হাঁস-মুরগি বিতরণ
চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত: র্যালি ও আলোচনা সভায় মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়
জয়পুরহাটে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত
দর্শনায় উপড়ে পড়ল শতবর্ষী বটগাছ, ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক
রৌমারীতে ইমারত নির্মান শ্রমিক ইউনিয়রে সদস্যদের নিয়ে বকুল হোসেনের নির্বাচনিয় উঠন বৈঠক
সাভারে ছাত্রদল নেতা কতৃক সনাতন ধর্মাবলম্বী কিশোরকে অপহরণ করে পৈশাচিক নির্যাতন
চরজব্বর ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান