ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

রামগঞ্জে বিশেষ অভিযানে হ্যান্ডট্রলি সহ চোরাইকৃত মালামালসহ গ্রেফতার ৮


রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি photo রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ৩১-১-২০২৪ দুপুর ৪:১৪
লক্ষ্মীপুরের রামগঞ্জে  থানা পুলিশের বিশেষ অভিযানে চোরাইকৃত মালামালসহ চোর চক্রের ৮সদস্যকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমানের নেতৃত্বে পুলিশ সদস্যরা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চোর চক্রের ৮ সদস্যকে গ্রেফতার করে। 
গ্রেফতারকৃতরা হলেন,পৌরসভার অভিরামপুর কাজিম উদ্দিন কবিরাজ বাড়ীর জাফর মিয়ার ছেলে মোঃ শাাকিব (২৩), নিচহারা গ্রামের মৃত আবুল কালাম প্রকাশ কালু মিয়ার ছেলে মোঃ রাকিব হোসেন (১৮),রায়পুর থানার ৩নং চর মোহনার ৯নং ওয়ার্ড খাঁ-গো বাড়ীর মোঃ খোকন মিয়ার ছেলে কামাল হোসেন (৩৫),রামগঞ্জ উপজেলার সোনাপুর গ্রামের হাজী বাড়ীর ছিদ্দিক মিয়ার ছেলে জীবন (১৫), নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার দুর্গাপুর ইউনিয়নের আব্দুর রহমান সর্দার বাড়ীর দ্বীন মোহাম্মদের ছেলে হাবিবুর রহমান তামিম (১৫), বরিশাল গৌরনদী থানার উত্তর পালোতী সরকারী বাড়ীর মৃত অহেদ আলী সরকারের ছেলে মোঃ আনোয়ার হোসেন (৫৬), রামগঞ্জ পৌরসভার রতনপুরের আলি হোসেনের ছেলে পারভেজ আলম (২৮) ও রতনপুর গ্রামের ফজল হকের ছেলে জসিম উদ্দিন (২৯)
গ্রেফতারকৃতদের তথ্যের ভিত্তিতে  একটি পাওয়ার টিলার (হ্যান্ডট্রলি), নগদ ৭০ হাজার টাকা ও ২টি রুপার নুপুর উদ্ধার করা হয়।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান,কম সময়ের মধ্যেই আমরা চোর চক্রের সদস্যদের শনাক্ত ও গ্রেফতার করতে সক্ষম হয়েছি। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
পরবর্তীতে আসামীদেরকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। 

এমএসএম / এমএসএম

রাণীনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ মাদকসেবী কারাদণ্ড

বন্যা কবলিতদের পাশে পেকুয়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাহেদ হাসান

নদীভাঙন কবলিত ময়মনসিংহের বিভিন্ন এলাকা পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

কলেজ ক্যান্টিনের খাবারে তেলাপোকা, স্বাস্থ্যঝুঁকির অভিযোগ শিক্ষার্থীর।

সেনাবাহিনীর কর্তৃক ভারীবর্ষণ ও পাহাড় ধ্বসে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

আলফাডাঙ্গা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও মাদক প্রতিরোধে আলোচনা সভা

জুড়ীতে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, ওষুধ ও রান্না করা খাবার বিতরণ

রায়গঞ্জে হত্যা-ধর্ষণের ভয় দেখিয়ে লুটপাট, রক্তাক্ত বিদ্যালয় কর্মচারী

নাচোল থানাকে নিয়ে এআই দিয়ে ভূয়া ছবি পোস্ট: অতঃপর যুবক গ্রেফতার!

শিক্ষামন্ত্রীকে নওগাঁয় ঢুকতে না দেওয়ার হুশিয়ারি পরীক্ষার্থীদের

‎উত্তাল বঙ্গোপসাগরে কুতুবদিয়ার ফিশিংবোট ডুবে ৪ জেলের মৃত্যু, ১ জেলে নিখোঁজ

চট্টগ্রামে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে এবার ২ নম্বর গেট অবরোধ করে বিক্ষোভ

গোপালগঞ্জে পিতৃহত্যা মামলায় মাদকাসক্ত ছেলের যাবজ্জীবন কারাদণ্ড