ঢাকা শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

ভোলাহাটে ট্রান্সফরমারের মালামাল উদ্ধারসহ আন্তঃজেলা চোর চক্রের ৪জন গ্রেফতার


বি.এম রুবেল আহমেদ, ভোলাহাট photo বি.এম রুবেল আহমেদ, ভোলাহাট
প্রকাশিত: ৩১-১-২০২৪ বিকাল ৫:৩০
চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলায় ট্রান্সফরমারের মালামাল উদ্ধারসহ আন্তঃজেলা চোর চক্রের ৪জনকে গ্রেফতার করেছে ভোলাহাট থানা পুুলিশ। গত ৮ জানুয়ারি দিবাগত রাতে দলদলী ইউনিয়নের মোহম্মদপুর মৌজার গভীর নলকূপের ট্রান্সফরমার চুরি হয়। ট্রান্সফরমার চুরি হলে মোঃ আব্দুল করিমের ছেলে গভীর নলকূপের মালিক মোঃ জাহাঙ্গীর আলম বাদি হয়ে ভোলাহাট থানায় অজ্ঞাতনামা আসমি করে মামলা দায়ের করেন।
 
বিষয়টি ভোলাহাট থানা পুলিশের অফিসার ইনর্জাচ সুমন কুমার গুরুত্বের সাথে ট্রান্সফরমার মালামালসহ চোর ধরার অভিযান পরিচালনা করেন। বিচক্ষণতার সাথে ২০ জানুয়ারি আন্তঃজেলা চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করে। তারা হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার হুজরাপুর গ্রামের মৃত আফসার আলীর ছেলে মোঃ বাবলু (৪৫) ও রহনপুর নুনগোলা (রেলপাড়া) গ্রামের আইনাল হকের ছেলে মোঃ মোবারক আলী ওরফে সিটু (৩১)। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। 
 
গ্রাফতারকৃত ২ চোরকে জিজ্ঞাসাবাদের তথ্যের ভিত্তিতে ৩০ জানুয়ারি গোমস্তাপুর উপজেলার মকরমপুর (উত্তর পাড়া) গ্রামের মোঃ মফিজ উদ্দিনের ছেলে মোঃ মফিজ উদ্দিন ও চাপাইনবাবগঞ্জ সদর উপজেলার আজাইপুর (মাঝপাড়া) মৃত মশিবুর রহমানের ছেলে মোঃ রায়হান আলীকে গ্রেফতার করে। আসামিদের গ্রেফতার করে তাদের তথ্য অনুযায়ি চুরি হওয়া ট্রান্সফরমারের মালামাল উদ্ধার করে পুলিশ। মালামাল উদ্ধ্রাসহ চোর গ্রেফতারের খবরে স্থানীয় কৃষকেরা ভোলাহাট থানার অফিসার ইনর্জাচসহ অন্য পুলিশ সদস্যদের অভিনন্দন জানিয়েছেন।
 
এব্যাপারে ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার বলেন, মামলার ভিত্তিতে অভিযান পরিচালনা করে দু’দফায় আন্তঃজেলা ট্রান্সফরমার চোর চক্রের মালামাল উদ্ধারসহ ৪ জনকে গ্রেফতার করা হয়। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়