গাইবান্ধায় আগুন পোহাতে গিয়ে দগ্ধহয়ে বৃদ্ধের মৃত্যু
গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভার মাস্টারপাড়া এলাকায় আগুন পোহাতে গিয়ে দগ্ধ হওয়া আবদুল মোত্তালেব মিয়া (৮১) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।(১ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার ভোরে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান তিনি।
দগ্ধ বৃদ্ধের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ পৌরসভার মেয়র মো. আবদুর রশীদ রেজা সরকার ডাবলু।নিহত মোত্তালেব মিয়া সুন্দরগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডের মাস্টারপাড়া এলাকার মৃত আবদুস সালাম মিয়ার ছেলে।
মেয়র ও স্থানীয়রা জানান, গত ২৫ জানুয়ারি আগুন পোহাতে গিয়ে দগ্ধ হন মোত্তালেব মিয়া। পরে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ওই রাতেই তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে দু’দিন পরে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা ঢাকায় পাঠান। পরে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ মারা যান মোত্তালেব মিয়া।
এমএসএম / এমএসএম
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন