সড়ক দুর্ঘটনায় মৃত সহকর্মীর পরিবারের পাশে আরএমপি কমিশনার
সড়ক দুর্ঘটনায় নিহত কনস্টেবলের স্ত্রীর চাকরির ব্যবস্থা করে দিয়ে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক। শনিবার (১৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় আরএমপি সদর দপ্তরে পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক এবং আল-আকসা ডেভেলপার্স (প্রা.) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান কাজী মৃত কনস্টেবল কামাল পারভেজের স্ত্রী মোছা. মাহফুজা খাতুনকে আল-আকসা ডেভেলপার্স (প্রা.) লি. কোম্পানিতে ম্যানেজমেন্ট ট্রেইনি পদে চাকরির নিয়োগপত্র প্রদান করেন।
কনস্টেবল কামাল পারভেজ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের একজন সদস্য ছিলেন। তিনি ২০২০ সালের ২২ মার্চ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরবর্তীতে ২৬ মার্চ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
পরিবারের উপার্জনক্ষম একমাত্র সদস্যকে হারিয়ে তার স্ত্রী-শিশু সন্তান ও পরিবার নিয়ে এই বৈশ্বিক মহামারীতে চরম সংকটের মধ্যে পড়েন মাহফুজা খাতুন। মানবিক বিপর্যয় নেমে আসে তার ওপর। তার এই অসহায়ত্বের কথা জেনে আরএমপি কমিশনার কামাল পারভেজের স্ত্রী-সন্তানের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেন। আপদকালীন সংকট মোকাবেলার জন্য আর্থিক অনুদান প্রদান করেন।
পরবর্তীতে পুলিশ কমিশনার তার একান্ত মানবিক উদ্যোগে মৃত কনস্টেবল কামাল পারভেজের স্ত্রী মোছা. মাহফুজা খাতুনের যোগত্যা অনুযায়ী চাকরির জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানান। পুলিশ কমিশনারের মানবিক আহ্বানে সাড়া দিয়ে আল-আকসা ডেভেলপার্স (প্রা.) লিমিটেড মৃত কনস্টেবল কামাল পারভেজের স্ত্রী মাহফুজা খাতুনকে তাদের কোম্পানিতে ম্যানেজমেন্ট ট্রেইনি পদে চাকরি প্রদানের আগ্রহ প্রকাশ করেন।
মৃত সহকর্মীর পরিবারের প্রতি এমন অনন্য মানবিকতায় মোছা. মাহফুজা খাতুন আরএমপি কমিশনার ও আল-আকসা ডেভেলপার্স (প্রা.) লিমিটেড এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এমএসএম / জামান
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
Link Copied