ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

খালিয়াজুরীতে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার


মৃণাল কান্তি দেব, খালিয়াজুরী photo মৃণাল কান্তি দেব, খালিয়াজুরী
প্রকাশিত: ১-২-২০২৪ বিকাল ৫:৪২
নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার মাখলাইন জলমহালের নীলডোয়ার এলাকা থেকে আজ বৃহস্পতিবার বিকালে এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে পুৃলিশ। পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, আজ বৃহস্পতিবার দুপুরে খালিয়াজুরী উপজেলার মাখলাইন জলমহালের দক্ষিণ -পশ্চিম দিকের নীলডোয়ার এলাকায় ধনু নদীর পাড়ে স্থানীয় জেলেরা বস্তাবন্ধি অবস্থায় লাশটি পড়ে থাকতে দেখে। খবর পেয়ে বিকালে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ লাশটি উদ্ধার করে। মাথার চুল দেখে লাশটি পুরুষের বলে শনাক্ত করে পুলিশ। 
 
খালিয়াজুরী থানার ওসি খোকন কুমার সাহা বলেন, নৌ-পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশটি ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানোর সকল ব্যবস্থা করেছেন।তিনি আরও জানান, লাশটি পঁচে হাড় বের হয়ে গেছে। প্রায় দেড় মাস আগে দুর্বৃত্তরা শ্বাসরোধ করে হত্যার পর লাশটি নদীতে ফেলে দেয় বলে ধারনা করা হচ্ছে।

এমএসএম / এমএসএম

নেত্রকোণার দুর্গাপুরে জন্ম থেকেই ১৩ বছর বয়স জুয়েলের হার্টে ছিদ্র-চিকিৎসার অভাবে থমকে আছে জীবন

খালিয়াজুরীর হত্যা মামলায় দুই আসামি ময়মনসিংহে আটক

টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক

তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে

সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত

পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার

সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি

দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী

কুড়িগ্রামে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত