আগরতলা মামলায় অভিযুক্তদের জাতীয় বীরের জাতীয় বীরের মর্যাদাদানের দাবি
জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের (মুসপ) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, আগরতলা মামলার আসামি, বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) শওকত আলীর ৮৭ তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে।
বুধবার (৩১ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ- এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করে।
সংগঠনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাজেদা শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উপাচার্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. আব্দুল মান্নান চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আব্দুল মান্নান চৌধুরী কর্নেল (অব.) শওকত আলীর দীর্ঘ কর্মময় জীবন ও বীরত্বগাথা তুলে ধরে জাতির পিতার সাথে ঐতিহাসিক আগরতলা মামলায় অভিযুক্ত সবাইকে জাতীয় বীরের মর্যাদা প্রদানের দাবি জানান।
সভাপতির বক্তব্যে মাজেদা শওকত আলী বলেন, শওকত আলী জাতির জনকের আদর্শে অনুপ্রাণিত হয়ে সামরিক শাসক গোষ্ঠীর রক্তচক্ষু উপেক্ষা করে সমগ্র জীবন বীরদর্পে এগিয়ে গেছেন।
আলোচনায় আরও অংশ নেন মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ–এর ভাইস–চেয়ারম্যান ড. নিমচন্দ্র ভৌমিক, মেজর (অব.) রেজাউল করিম রেজা, মোঃ ইউনুস মিয়া, মোবারক হোসেন সেলিম, এডভোকেট নাজমা কাওসার, অধ্যাপক ফরহাদ হোসেন, ভারপ্রাপ্ত মহাসচিব হাসান–উজ–জামান, , সাংগঠনিক সচিব মাহমুদুর রহমান খোকন, জয় বাংলা সাংবাদিক মঞ্চের সভাপতি জয়ন্ত আচার্য, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি মানিক লাল ঘোষ, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ , ঢাকা মহানগর সভাপতি আলহাজ্ব আমজাদ হোসেন প্রমুখ।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি