গাইবান্ধায় চাঞ্চল্যকর জমি বিদ্যুতায়িত করে ডাবল মার্ডার মামলায় মৃতুদন্ড প্রাপ্ত আসামী গ্রেফতার
গাইবান্ধার সুন্দরগঞ্জের পূর্ব ঝিনিয়া গ্রামের চাঞ্চল্যকর ও মর্মান্তিক ডাবল মার্ডার মামলায় মৃতুদন্ড প্রাপ্ত তিন আসামীর মধ্যে পলাতক আসামী হাফিজার রহমানকে গ্রেফতার করেছে র্যাব ও সিপিসি।
আজ শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলনে র্যাব -১৩’র অধিনায়ক আরাফাত ইসলাম জানান, সুন্দরগঞ্জ উপজেলার পূর্ব ঝিনিয়া গ্রামের হযরত আলীর সাথে একই এলাকার আবদুল জলিলের জমি নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ ছিল। বিরোধ পূর্ণ ওই জমিতে হযরত আমন ধান চাষ করেন। আদালতের রায় পেয়ে ২০১৬ সালের ১২ নভেম্বর আবদুল জলিল ধান কাটতে যান। বিষয়টি আগে জানতে পেরে হযরত আলী জমির পাশে তাদের রাইস মিল থেকে ওই জমিতে বিদ্যুতের তার বিছিয়ে রাখেন। আদুল জলিলের আত্মীয় তসলিম উদ্দিন ও তার চাচাতো বোন মর্জিনা খাতুন জমিতে নেমে ধান কাটতে গেলে বিদুৎ’র তার জড়িয়ে ঘটনাস্থলেই মর্মান্তিকভাবে নিহত হন।
র্যাব-১৩, রংপুর রেঞ্জ অধিনায়ক কমান্ডার আরাফাত ইসলাম বলেন, নশংস এ ঘটনায় নিহত তসলিমের বাবা মফিজল হক বাদি হয়ে ৭ জনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেন। আদালতে ঘটনাটি প্রমাণিত হলে তিন আসামীর মৃত্যুদন্ড ঘোষনা করা হয়। ২০১৮ সাল থেকে ৬ বছর হাফিজার পলাতক ছিলেন। তাকে কুমিল্লা জেলার বুড়িচং থানার ইছাপুর বরশা বাজার এলাকা থেকে ১ ফেব্রুয়ারী আটক করে আজ গাইবান্ধায় আনা হয়। তাকে সুন্দরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
এমএসএম / এমএসএম
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন