ঢাকা শুক্রবার, ১ মে, ২০২৬

জাতীয় শোক দিবস উপলক্ষে এমপি জ্যাকবের অক্সিজেন সিলিন্ডার বিতরণ


শামসুদ্দিন হাওলাদার, চরফ্যাশন photo শামসুদ্দিন হাওলাদার, চরফ্যাশন
প্রকাশিত: ১৪-৮-২০২১ বিকাল ৫:৫৭

১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে করোনাকালীন দরিদ্র, অসহায় ও মুমূর্ষু রোগীদের সেবা নিশ্চিত করতে ভোলার চরফ্যাশন হাসপাতালে ১০টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব৷ শনিবার (১৪ আগস্ট) দুপুর ১২টায় আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি ভার্চুয়ালি হস্তান্তর সভায় যুক্ত হন। 

অনুষ্ঠানে এমপি জ্যাকবের পক্ষে হাসপাতালের হলরুমে আনুষ্ঠিানিকভাবে চরফ্যাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শোভন বসাকের কাছে ১০টি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করা হয়৷

আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেন, বৈশ্বিক করোনা মহামারীর কারণে আক্রান্ত মুমূর্ষু রোগীদের সহায়তার জন্য ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে এই অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়েছে৷ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারাজীবন বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির জন্য সংগ্রাম করেছেন৷ তার আদর্শকে ধারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের অর্থনৈতিক মুক্তিসহ মৌলিক চাহিদা পূরণের জন্য কাজ করে যাচ্ছেন। এই করোনা মহামারীর সময়ে তিনি স্বাস্থ্যসেবাসহ দেশের সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রেখেছেন। চরফ্যাশন ১০০ শয্যা হাসপাতালের প্রশাসনিক অনুমোদন করে তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবার উন্নয়নের জন্য অবদান রেখেছেন।

এ সময় চরফ্যাশন উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌর মেয়র মো. মোরশেদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কয়ছর আহমেদ দুলাল, সাবেক পৌর মেয়র বাদল কৃষ্ণ দেবনাথ, জিন্নাগড় ইউপি চেয়ারম্যান মো. হোসেন মিয়া, চরফ্যাশন প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবুল হাসেম মহাজন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র উপস্থিত ছিলেন৷

এমএসএম / জামান

শ্রমিকের ন্যায্য মজুরি তাদের অধিকার-এটি কারো দয়া নয়ঃ ইঞ্জিনিয়ার এনামুল হক এম.পি

রায়পুর পল্লীবিদ্যুৎ এর ভুল বিলে দিশেহারা গ্রাহক

গোদাগাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত

কাউনিয়ায় উৎসবমুখর পরিবেশে মহান মে দিবস পালন

শ্রমিক দিবসেও খোলা কিশোর-কিশোরী ক্লাব, ছুটি পাননি শিক্ষকরা

রায়গঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রায় আন্তর্জাতিক শ্রমিক দিবস

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে বিধবার দোকান-জমি দখলের অভিযোগ

জাইমা রহমানের বিকৃত ছবি ছড়ানোয় নাগেশ্বরীতে জিডি, তদন্তে পুলিশ

রাজস্থলী উপজেলা প্রশাসন উদ্যােগে মে দিবস পালিত

আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত

শিবচরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক তরুণের মৃত্যু

রাতের মিছিল ঘিরে যশোরে সাবেক প্রতিমন্ত্রীসহ ৪০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৯

লাকসামে শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত