ঢাকা সোমবার, ১৮ মে, ২০২৬

নরসিংদীর সেই প্রধান শিক্ষিকা কালীগঞ্জে বদলি


কালীগঞ্জ প্রতিনিধি photo কালীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২-২-২০২৪ বিকাল ৫:৫৩

টানা পাঁচ দিন শিক্ষার্থীদের আন্দোলনের জেরে সেই প্রধান শিক্ষিকা শিউলি আক্তারকে গাজীপুরের কালীগঞ্জে বদলি করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নরসিংদী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের পূর্ব নির্ধারিত বিদায় অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও  প্রধান শিক্ষিকা শিউলি আক্তার বিদায় অনুষ্ঠানে শিক্ষার্থীদের প্রবেশ করতে দেয়নি। তাছাড়া শিক্ষার্থীদের সাথে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ রয়েছে প্রধান শিক্ষিকা শিউলি আক্তারের বিরুদ্ধে। 
জানা যায়, শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে অনুষ্ঠান স্থলে প্রবেশ দিলেও ৫ মিনিট পর বিদায় অনুষ্ঠান শেষ করে দেয়। এতে প্রতিবাদী হয়ে গর্জে উঠে শিক্ষার্থীরা। এছাড়া প্রধান শিক্ষিকার বিরুদ্ধে স্কুলের ফান্ড ও টিফিনের টাকা গলাধঃকরণ, স্কুলের প্রয়োজনীয় জিনিষ ক্রয়-বিক্রয়ে অনিয়ম, অপছন্দের শিক্ষার্থীদের নিয়মিত পরিক্ষাসহ ব্যবহারিক পরীক্ষায় নাম্বার কম দেয়া ,পরীক্ষায় বহিস্কার করার হুমকি দেয়াসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে। এরই ধারাবাহিকায় স্কুলের বিদায়ী এসএসসি পরীক্ষার্থীরা প্রধান শিক্ষিকার অপসারনের দাবীতে স্কুল প্রাঙ্গনে আন্দোলন গড়ে তোলে।
নরসিংদী জেলা শিক্ষা অফিসার মোবারুল ইসলাম জানান, নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়েরর শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে আন্দোলন করে। পরে বিষয়টি তদন্ত সাপেক্ষে অধিদপ্তরে প্রতিবেদন পাঠানো হয়। প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে শিক্ষা অধিদপ্তর প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে কালীগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বদলির আদেশ দেন।
২৯ জানুয়ারী অধিদপ্তরের সহকারী পরিচালক (মাধ্যমিক-১) দূর্গা রানী সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নির্দেশ দেওয়া হয়। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর-এ বদলির আদেশ কার্যকর করে।
অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী প্রধান শিক্ষিকা শিউলী আক্তারের স্থলাভিষিক্ত হয় কালীগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল আহেদ।

এমএসএম / এমএসএম

ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিম কমিটিতে আইন বিষয়ক সম্পাদক চৌগাছার জাফর ইকবাল

রৌমারীতে ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

কুষ্টিয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান

​রাণীনগরে পাইকারি দোকানের টিন কেটে দেড় লাখ টাকার সিগারেট চুরি, থানায় অভিযোগ

নওয়াপাড়ায় ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেফতার

মেঘনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ: “তিন মাসে চার খুন, স্বরাষ্ট্রমন্ত্রী কী করছেনঃ হাসনাত আবদুল্লাহ

ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া

শিবপুর থেকে চুরি করা শিশু ৪ হাজার টাকায় বিক্রি

মান্দায় গ্রাম আদালত সক্রিয়করণ কর্মশালা অনুষ্ঠিত

পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ

পিরোজপুরে ২৫টি হারানো মোবাইল উদ্ধারকরে মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ

অভয়নগরে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে একাধিক সিদ্ধান্ত

তালায় সরকারিভাবে ধান-চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন বিএনপি নেতারা ক্ষুব্ধ