ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

শীত কমে যাওয়াতে জনজীবনে ফিরেছে স্বস্তি


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ৩-২-২০২৪ দুপুর ২:২

টানা কয়েক সপ্তাহজুড়ে ঘন কুয়াশা আর তীব্র শীতের পর দিনাজপুরের হিলিতে কমছে কুয়াশা ও শীতের দাপট, স্বস্তি ফিরছে জনজীবনে। তিন দিনের ব্যবধানে জেলায় তাপমাত্রা বেড়েছে ।

আবহাওয়া অফিসের সূত্রে জানা যায়, শনিবার সকাল ৬টায় ১১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আর বাতাসের আদ্রতা ৯৬ শতাংশ, যা গত সপ্তাহে একই সময়ে তাপমাত্রা ছিল ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

টানা কয়েক সপ্তাহজুড়ে ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় বাড়িয়ে দিয়েছিল শীতের প্রকোপকে। কয়েক সপ্তাহ পর সূর্যের দেখা মিললেও সন্ধ্যার পর থেকে আবারও ঘন কুয়াশার সাথে তীব্র শীতে কাতর হয়ে পড়েছিলেন এই এলাকার সাধারণ মানুষরা। কুয়াশার কারণে ট্রেন, বাস, অটোবাইকগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হয়েছে। কুয়াশার কারণে ট্রেনগুলোও চলাচল করতে হয়েছে বিলম্বে। শীত উপেক্ষা করেই যাত্রীদের অপেক্ষা করতে হয়েছিল ট্রেনের জন্য। ঠান্ডার কারণে মানুষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হয়নি। বেশি দুর্ভোগে ছিলেন ছিন্নমূলসহ খেটে খাওয়া মানুষরা। প্রচন্ড শীত উপেক্ষা করেই তাদের ছুটতে হয়েছে কর্মস্থলে। 

ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভির করছেন নিন্মআয়ের অসহায় মানুষরা। রিক্সা চালক দেলোয়ার হোসেন বলেন, ‘কয়েক দিন খুব ঠান্ডা গেলো বাহে। এখন এনা ঔদের (রদ) দেখা যায়। তবে তাপ কোনো দিন বেশি আবার কোনো দিন কম। শনিবার বেলা ১১টার দিকে সূর্যের দেখা মিললেও দুপুর থেকে হিমেল বাতাস শীত কে বাড়িয়ে দেয়। তবে আগের থেকে শীত কম লাগতেছে। কয়েক দিন ধরে তেমন কাজ কাম পাইনি। এই কয়েক দিন খুব কষ্টে দিন গেছে’।

অটোরিকশা মিন্টু মিয়া বলেন, ‘কয়েক দিন যে ঠান্ডা গেলো গেলো তখন বেশি কামাই করবার পারি নাই । এখন শীত একটু কম, তাই ভ্যান নিয়ে বের হয়েছি। সকাল থেকে দুপুর পর্যন্ত ৪০০ টাকা ইনকাম করছি। আর কয়েক দিন তো ঠিকতম ইনকামে হয়নি’।

কালির বাজারে কামার পরেশ চন্দ্র শিল বলেন, ‘কয়েক দিন ধরে সূর্য উঠছে। তাই কাজে এসেছি। তীব্র ঠান্ডায় কোনো দিন ২০০ থেকে ৩০০ টাকা কাম করছি। আর দুইদিন ধরে ৫০০ থেকে ৭০০ টাকা কাম করছি। আজকে আকাশ মেঘলা থাকলেও ঠান্ডা কম’।

এমএসএম / এমএসএম

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান