ঢাকা রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

মেসির বিদায়ে কষ্ট ভর করেছে বার্সার ফুটবলারদের মনে


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪-৮-২০২১ বিকাল ৬:২৯

লিওনেল মেসির বিদায়ে হতাশ হননি এমন বার্সেলোনা ভক্ত খুঁজে পাওয়া কঠিন। আর্জেন্টাইন এই সুপারস্টারের বিদায়ে বিষাদ ভর করেছে বার্সা ড্রেসিংরুমেও। দলটির রক্ষণভাগের খেলোয়াড় সার্জিনো ডেস্টের কথায় স্পষ্ট ফুটে উঠেছে সেই হতাশা। তিনি জানালেন, মেসির বিদায়ে ক্লাবটিতে অদ্ভুত অনুভূতি হচ্ছে সবারই।

নতুন মৌসুমের শুরুতে ডেস্ট বলেন, ‘আমি কষ্ট পেয়েছিলাম কারণ সবাই চেয়েছিল ও এখানেই থাকুক। মেসি বিশ্বের সেরা ফুটবলার। আমরা আশা করেছিলাম সে থাকবে কিন্তু দুর্ভাগ্যবশত সেটা সম্ভব হল না। সবার জন্যই ব্যাপারটা কষ্টের।’

অসাধারণ দক্ষতায় প্রতিপক্ষকে বোকা বানিয়ে সতীর্থদের বল বানিয়ে দেন মেসি। গোল করায়ও সমান পারদর্শীও তিনি। খুব কাছ থেকে মেসিকে দেখার সুযোগ পেয়েছেন ডেস্ট। মুগ্ধ হয়েছেন মেসি জাদুতে অসংখ্যবার। গত মৌসুমে নেদারল্যান্ডসের দল আয়াক্স থেকে যুক্তরাষ্ট্রের এই ফুলব্যাককে দলে টানে বার্সেলোনা। 

ডেস্ট বলেন, ‘মাঠে এবং অনুশীলনের সময় আপনি অবিশ্বাস্য সব ব্যাপার দেখতে পাবেন। তাকে এত কাছ থেকে দেখতে পারাটা সত্যিই অসাধারণ।’ বিদায় নিলেও যে সকলের অন্তরে রয়েছেন লিও সেটা জানাতে ভোলেননি ডেস্ট। মেসিকে ছাড়া যে নতুন মৌসুমটা খুব একটা সহজ হবে না ভালই বুঝতে পারছেন তিনি। তাই ভাল খেলার জন্য দলগত ফুটবল ও নিজেদের মধ্যকার রসায়নের উপর জোর দিয়েছেন ডেস্ট।

তবে মেসিকে ভুলতেও সময় লাগবে। কারণ বার্সার সঙ্গে তার দীর্ঘ ২১ বছরের সম্পর্ক। যার ইতি টেনে লিওনেল মেসি এখন প্যারিস সেইন্ট জার্মেইঁয়ের ফুটবলার। ফরাসি ক্লাবটির সঙ্গে ২ বছরের চুক্তি হয়েছে এই প্লেমেকারের।

এমএসএম / এমএসএম

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে