সিটিস্কেপ ইন্টারন্যাশনাল লিমিটেডের সাথে এশিয়াটিক মাইন্ডশেয়ার লিমিটেড চুক্তি
সিটিস্কেপ ইন্টারন্যাশনাল লিমিটেডের সব ধরনের টেলিভিশন, রেডিও, প্রিন্ট, সিনেমা, ডিজিটাল, আউটডোর এবং ক্রিয়েটিভ সার্ভিসের জন্য কম্যুনিকেশন পার্টনার হিসেবে চুক্তি স্বাক্ষরিত হলো এশিয়াটিক মাইন্ডশেয়ার লিমিটেডের সাথে।
এখন থেকে মানুষের কাছে সিটিস্কেপ লাইফস্টাইলের যাবতীয় সার্ভিসের খবরাখবর পৌঁছে দিতে এবং সবার কাছে সিটিস্কেপ-এর পরিচিতি বাড়াতে ডিজিটাল, টিভি, প্রিন্ট, আউটডোর-সহ সব ধরনের মিডিয়ায় যথাযথ কম্যুনিকেশন ডিজাইনিং এবং এগজিকিউশনের জন্য কাজ করবে এশিয়াটিক মাইন্ডশেয়ার।
সিটিস্কেপ লাইফস্টাইল টাওয়ারে সিটিস্কেপ ইন্টারন্যাশনাল লিমিটেড এবং এশিয়াটিক মাইন্ডশেয়ার লিমিটেডের মধ্যে রিটেইনারশিপ চুক্তিটি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটিস্কেপ ইন্টারন্যাশনাল লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর নাহিদ সারওয়ার, ডিরেক্টর মোস্তফা মাঈন সারওয়ার এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অব সেলস অ্যান্ড মার্কেটিং উম্মে হাবিবা পূনাম; এশিয়াটিক মাইন্ডশেয়ার লিমিটেডের পক্ষ থেকে ম্যানেজিং পার্টনার তাসনুভা আহমেদ টিনা, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অব ডিজিটাল মার্কেটিং সাবাব সাব্বির, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অব প্ল্যানিং মোহাম্মদ আরিফ, হেড অব অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট সামস রুবায়েতুর রহমান, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অব স্ট্র্যাটেজি রাফায়েত শিকদার রজত, ডেপুটি হেড অব ক্লায়েন্ট সার্ভিস নাঈমা আকবর।
বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশের মানুষের লাইফস্টাইলেও আধুনিকতার ছোঁয়া এনে দিতে কাজ করে চলেছে সিটিস্কেপ, আর এশিয়াটিক মাইন্ডশেয়ার লিমিটেড দীর্ঘসময় ধরে ধারাবাহিকভাবে বাংলাদেশের এক নম্বর মিডিয়া এজেন্সি খেতাব অর্জন করে আসছে। মাইন্ডশেয়ার আর সিটিস্কেপ-এর একসাথে কাজ করার এই উদ্যোগে দুই পক্ষই সমান আশাবাদী। বিজ্ঞপ্তি
Sunny / Sunny
নতুন আইসক্রীম পার্লার অভিজ্ঞতা নিয়ে এলো পোলার আইসক্রীম
আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়
ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা
শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী
এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত
টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক
পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর
ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ
মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’
বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত
বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ