ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

জাতীয় শোক দিবস উপলক্ষে গসিক মেয়রের গরু এবং টাকা বিতরণ


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ১৪-৮-২০২১ রাত ৯:১১
জাতীয় শোক দিবস উপলক্ষে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র এবং গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলমের উদ্যোগে ১৫০টি গরু এবং প্রতি গরুর সঙ্গে ৫০ হাজার করে টাকা বিতরণ করা হয়েছে। জাতীয় শোক দিবসের অনুষ্ঠানের আয়োজন করতে দলের নাম ভাঙিয়ে কেউ যাতে চাঁদাবাজি করতে না পারে, কারো কাছে যাতে হাত পাততে না হয় তার জন্যই নিজ উদ্যোগে এসব গরু ও টাকা বিতরণ করা হয়েছে বলেন মেয়র। শনিবার (১৪ ‍আগস্ট) দুপুরে নিজ বাসভবনে নগরীর ৫৭টি ওয়ার্ডের দলীয় নেতাকর্মী, প্রেসক্লাব কর্মকর্তা ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধানদের কাছে এসব গরু ও টাকা বিতরণ করা হয়েছে।
 
মেয়র করোনা আক্রান্ত হওয়ায় তার পক্ষে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি কাজী আলিম উদ্দিন বুদ্দিনের সভাপতিত্বে আয়োজিত সংক্ষিপ্ত এক অনুষ্ঠানে অ্যাডভোকেট মো. ওয়াজ উদ্দিন মিয়া, গাজীপুর জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এসএম মোকসেদ আলম স্বাস্থ্যবিধি মেনে এসব গরু ও টাকা হস্তান্তর করেন। এ সময় গাজীপুর মহানগর আওয়ামী লীগের সকল ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 
গরু-টাকা বিতরণের আগে ওই অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত ও মেয়রের আরোগ্য কামনা বিশেষ দোয়া করা হয়।
 
মেয়র জানান, জাতীয় শোক দিবসের অনুষ্ঠানের আয়োজন করতে দলের নাম ভাঙিয়ে কেউ যাতে চাঁদাবাজি করতে না হয়, কারো কাছে যাতে হাত পাততে না হয় তার জন্যই নিজ উদ্যোগে এসব গরু ও টাকা বিতরণ করা হয়েছে। তারপরও এ মহতী অনুষ্ঠানের জন্য যদি কারো বিরুদ্ধে চাঁদাবজীর অভিযোগ পাওয়া যায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
 
১৫ আগস্ট জাতীয় শোক দিবসে গাজীপুর সিটি করপোরেশনের সকল এলাকায় গরু জবাই করে, দু:স্থ অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার সরবরাহ করা হবে। মেয়র করোনা থেকে মুক্তি পেতে দলীয় নেতাকর্মীসহ সকলের কাছে দোয়া চেয়েছেন।

এমএসএম / জামান

রাঙ্গামাটির বরকলে শিক্ষা প্রতিষ্ঠানসহ সুবিধাবঞ্চিতদের মাঝে বিজিবির অনুদান প্রদান

সুবর্ণচরে মাদক-সন্ত্রাস ও কিশোর গ্যাংবিরোধী র‍্যালি ও সমাবেশ

স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফকে গুলি করে ও কুপিয়ে জখম

মনপুরার কলাতলীতে অসহায় মানুষের জমির ঘাস বিক্রি, লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

সুন্দরবনে অবৈধভাবে কাঁকড়া শিকার: ৮ জেলে আটক

দৌলতপুরে ইলেকট্রিক দোকানে হামলা-ভাঙচুর

আত্মহত্যার প্ররোচনার মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার

বাঙ্গালহালিয়াতে চন্দ্রঘোনা থানার উদ্যোগে এক মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ সভা

পেকুয়ায় ইয়াবা-গাঁজাসহ যুবক আটক, ১ মাসের কারাদণ্ড

শরণখোলায় গাঁজাসহ মাদক কারবারি মোস্তফা ভান্ডারী গ্রেপ্তার;

দাউদকান্দিতে নৌযান শুমারি ২০২৬ উপলক্ষে উদ্বোধনী র‍্যালি

আলফাডাঙ্গায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার'র সাথে ক্যাবের মতবিনিময়

রায়গঞ্জে চালকল বন্ধের শঙ্কা, খাদ্য সংগ্রহ ও কর্মসংস্থান নিয়ে মালিক ও শ্রমিকদের হতাশা