ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

বটিয়াঘাটায় গাঁজা সহ ৪ জন আটক


গাজী তরিকুল ইসলাম, বটিয়াঘাটা photo গাজী তরিকুল ইসলাম, বটিয়াঘাটা
প্রকাশিত: ৫-২-২০২৪ দুপুর ১:৫০

 বটিয়াঘাটা থানা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক পৃথক অভিযানে ৭৫০ গ্রাম গাঁজা সহ ৪ মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে আটক করে জেল হাজতে প্রেরন করেছে। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে  উপজেলার আমতলা এলাকা থেকে মিন্টু বিশ্বাসের পুত্র মোঃ মুসা বিশ্বাস(২৮) কে ১ শত গ্রাম ও একই এলাকার আফান হাওলাদারের পুত্র নুরনবী হাওলাদার(৩০)কে ১ শত গ্রাম এবং কায়েমখোলা এলাকা থেকে মজিদ হাওলাদারের পুত্র আবুল কালাম(২৯)কে ৫শত গ্রাম গাঁজা সহ হাতেনাতে আটক করে। ঘটনাস্থলে নির্বাহী অফিসার ও এক্সিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ শরীফ আসিফ রহমান এক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মুসা ও নুরনবীকে  ৩মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ১হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫দিনের কারাদন্ড প্রদান করেন।  অন্যদিকে আবুল কালামকে ৫শত গ্রাম গাঁজা সহ থানা পুলিশের কাছে হস্তান্তর করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল। উদ্ধারকৃত গাঁজা ঘটনাস্থলে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর আব্দুল রহমান, সাব-ইন্সপেক্টর রাকিবুল ইসলাম, এসআই মঞ্জুরুল বাসার সহ সঙ্গীয় ফোর্স। অপরদিকে গতপরশু শনিবার রাতে থানা পুলিশের এসআই মোস্তাফিজুর রহমান ও এএসআই সবুজ হাওলাদার সহ সঙ্গীয় ফোর্স নিয়ে দেবিতলা এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে ৫০ গ্রাম গাঁজা সহ ঐ এলাকার বিধান বিশ্বাসের পুত্র বিদ্যুৎ বিশ্বাসকে আটক করে জেল হাজতে প্রেরন করেছে। এব্যাপারে বটিয়াঘাটা থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু হয়েছে। 

এমএসএম / এমএসএম

নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট

প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা

২০ হাজার টাকা পুঁজিতে মুড়ি বিক্রি শুরু, এখন মাসে বিক্রি ৩ লাখ টাকা

পাঁচবিবির খাসবাগুড়ী ফকিপাড়া মাহফিলে মেয়র প্রার্থী শামীম হোসেনের ৩০ হাজার টাকার সহায়তা প্রদান