গাইবান্ধার দুর্গম চর হতে ২৯৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ি ইউনিয়নের পশ্চিম জিগাবাড়ি হতে ২৯৩ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশী মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। এসব বিদেশী মদের আনুমানিক বাজার মূল ৬ লাখ টাকা জানায় পুলিশ।
গ্রেফতার মাদক ব্যবসায়ী আব্দুস সোবহান নাড্ডু (৪২)। সে উপজেলার এ্যারেন্ডাবাড়ি ইউনিয়নের পশ্চিম জিগাবাড়ি এলাকার পশ্চিম জিগাবাড়ির চরের আব্দুল হামিদ ডাক্তারের ছেলে।
সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে গাইবান্ধা পুলিশ সুপার কার্যালয়ের সম্মলেন কক্ষে এক প্রেস ব্রিফিং এ এসব তথ্য জানান পুলিশ সুপার মো. কামাল হোসেন।
পুলিশ সুপার জানান, গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশ অপরাধ বোধকল্পে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে রবিবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯ টার দিকে ফুলছড়ি উপজেলার এ্যারেন্ডাবাড়ি ইউনিয়নের পশ্চিম জিগাবাড়ি এলাকার পশ্চিম জিগাবাড়ির চরে অভিযান পরিচালন করে গোয়েন্দা পুলিশ। এসময় মাদক ব্যবসায়ী আব্দুস সোবহান নাড্ডুকে তার বসতবাড়ির আঙ্গিনা ও গোয়াল ঘরের পাশে খড়ের গাদার মধ্যে থাকা মোট ৯টি বস্তায় মোড়ানো বিভিন্ন ব্র্যান্ডের ২৯৩ বোতল বিদেশী মদ উদ্ধারসহ গ্রেফতার করা হয়।
পুলিশ সুপার মো. কামাল হোসেন বলেন, ঘটনার সাথে অন্য কেউ জড়িত আছে কিনা সে ব্যাপারে আসামীকে জিজ্ঞাসাবাদ অব্যহত আছে। আসামীর বিরুদ্ধে ফুলছড়ি খানায় মাদকদ্রব্য নিয়ন্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।
এরআগেও আসামীর বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও মারামারির মামলাসহ মোট ৫ টি মামলা বিচারাধীন রয়েছে।
প্রেস ব্রিফিংএ সদ্য পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মো. ইবনে মিজান, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) ধ্রুব জ্যোতিময় গোপ, গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান সরকারসহ বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন