ক্যান্সারে আক্রান্ত মেধাবী শিক্ষার্থী সুরাইয়াকে বাঁচাতে এগিয়ে আসুন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের চতুর্থ বর্ষের মেধাবী শিক্ষার্থী সুরাইয়া আশরাফের স্বপ্ন পড়া লেখা শেষ করে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবেন। অনেকদিন আগেই তার বাবা মারা গেছেন। তিনবোনের মধ্যে দ্বিতীয় সুরাইয়া আশরাফ মেধাবী হওয়ায় শিক্ষাবৃত্তি এবং আত্মিয়স্বজনের সহযোগিতায় পড়ালেখা চালিয়ে আসছেন। পড়ালেখা শেষ করে ভালো চাকরি নিয়ে তার মাকে সেবা করবে পাশাপাশি আর্থিক স্বচ্ছলতার মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়াবেন। কিন্তু মরণব্যাধি ক্যান্সার সুরাইয়া আশরাফের সেই যাত্রা পথের প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে। তবে অসুস্থতার বাধা ডিঙিয়ে বাঁচতে চান সুরাইয়া আশরাফ।
সুরাইয়া আশরাফ কুষ্টিয়া শহরের নতুন কোর্টপাড়া এলাকার মৃত আশরাফ আলীর মেয়ে। সুরাইয়া আশরাফ ছোট থাকতেই তার বাবা মারা যান। তার মা খুব কষ্ট করে তাকে পড়ালেখা শিখিয়ে আসছেন। মেধাবী হওয়ায় সুরাইয়া আশরাফ শিক্ষাবৃত্তি নিয়ে কোনরকমে পড়ালেখা চালিয়ে আসছেন। মরণব্যাধি ব্লাড ক্যান্সারে আক্রান্ত হওয়ায় তার ঢাকা মহাখালী ক্যান্সার হাসপাতালে চিকিৎসা চলছে। এখন পর্যন্ত কোন রকমে চিকিৎসা খরচ চালিয়ে গেলেও আর্থিক অস্বচ্ছলতার কারণে আর পারছেন না। চিকিৎসকরা জানান, সুরাইয়া আশরাফের চিকিৎসা বাংলাদেশে নেই। তাকে বিদেশে তথা ভারত বা সিঙ্গাপুরে নিয়ে চিকিৎসা করাতে হবে। যা ব্যায়বহুল।
রাজশাহী বিশ্ববিদ্যিালয়ের ফিন্যান্স বিভাগের চতুর্থ বর্ষের মেধাবী শিক্ষার্থী সুরাইয়া আশরাফ। হঠাৎ কিছুদিন আগে অসুস্থ হয়ে যাওয়ায় বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে জানা যায় সুরাইয়া আশরাফ ব্লাড ক্যান্সারে আক্রান্ত।
সুরাইয়া আশরাফের মা শামীমা আক্তার সাংবাদিকদের বলেন, আমার দ্বিতীয় মেয়ে সুরাইয়া আশরাফ লেখাপড়ায় বেশ মনোযোগী ও মেধাবী। শিশু থেকে ১০ম শ্রেনী পর্যন্ত প্রতি ক্লাসে ভালো রেজাল্ট ছিলো। আমার মেয়ে বরাবই বলতো, সে উচ্চ শিক্ষা লাভ করে দেশের মানুষের জন্য কাজ করবে। স্মার্ট বাংলাদেশ বিনিমার্ণে তার ভূমিকা থাকবে। কিন্তু আমার সেই মেয়ে আজ মৃত্যুর প্রহর গুণছে।
তাই সুরাইয়া আশরাফের চিকিৎসার জন্য সমাজের বিত্তবান ও মানবিক মানুষগুলোর কাছে সহায়তা চেয়েছেন তার মাতা শামীমা আক্তার। এক্ষত্রেে সমাজের বিত্তবানরা সাহায্যের হাত বাড়িয়ে দিলে সুরাইয়া আশরাফকে ভারতে নিয়ে চিকিৎসা করানো সম্ভব হবে, হয়তো মেধাবী এই শিক্ষার্থী আমাদরে মাঝে ফিরে আসতে পারবেন সুস্থ হয়ে।
যোগাযোগের নম্বর: অভিভাবক : ০১৭১৪-৫১৭৯৭১, ব্যাংক একাউন্ট নাম্বার: সোনালী ব্যাংক : ৩০১৭১৩৪১০০৭৮৫, ডাচ বাংলা ব্যাংক: ১৬৮.১০৩.৪৭১৭৪
এমএসএম / এমএসএম
ধামরাইয়ে পানিতে ডুবে ৭বছরের শিশুর মৃত্যু
লামায় জেলা পরিষদ কর্তৃক কৃষকদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ
উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ উদ্যোগ
কৃষিপণ্য উৎপাদন ও রপ্তানির সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: কৃষি মন্ত্রী
চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মিটিং অনুষ্ঠিত
আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
না ফেরার দেশে চলে গেলেন দর্শনা পুরাতন বাজারের পরিচিত মুখ বকুল শাহ
কালিয়ায় মামলাবাজ ও ভুমিদস্যু দবিরের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসীর পক্ষে সৎ মায়ের অভিযোগ
নাগেশ্বরীতে তিন লক্ষাধিক টাকার অবৈধ চায়না জাল পুড়িয়ে দিল প্রশাসন
পেকুয়ায় ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ চুরি
ধুনট দারুল উলুম কওমী মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত
জুড়ীতে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননা পেলেন শাহীন মিয়া