ঢাকা শুক্রবার, ২৬ জুন, ২০২৬

শ্রীনগরে ট্রাক চাপায় বাইক আরোহী কলেজ ছাত্রীর মৃত্যু, রহস্যজনক কারণে বাইক চালক উধাও


মীর রাতুল, শ্রীনগর photo মীর রাতুল, শ্রীনগর
প্রকাশিত: ৫-২-২০২৪ দুপুর ৪:২৪

শ্রীনগর-দোহার আঞ্চলিক সড়কে অজ্ঞাত ট্রাকের চাপায় স্বর্ণা আক্তার (২০) নামে এক কলেজ ছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় ছাত্রীর সঙ্গে থাকা অজ্ঞাত বাইক চালক ওই যুবক রহস্যজনক কারণে লাশ ফেলে উধাও হয়ে যাওয়ার ঘটনায় জনমনে প্রশ্ন উঠেছে। নিহত ওই ছাত্রী পার্শ্ববর্তী দোহার উপজেলার পদ্মা কলেজের দ্বাদশ শ্রেণির মানবিক বিভাগের ছাত্রী। সোমবার সকাল পৌণে ১০ টার দিকে উপজেলার ভাগ্যকুলের কামারগাঁও আইডিয়াল স্কুল গেইট সংলগ্ন মোকার দোকানের সামনে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছেন, দোহার গামী একটি মোটরসাইকেলের পিছনে মেয়েটি বসা ছিল। কামারগাঁও আইডিয়াল স্কুল সংলগ্ন মোকার দোকানের সামানে মোটরসাইকেলটিকে একটি ট্রাক পাশ কাটিয়ে যাওয়ার সময় বাইকে ধাক্কা দেয়। এতে বাইকের পিছন থেকে মেয়েটি ছিটকে সড়কে পড়ে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা যায়। ঘাতক ট্রাকটি দ্রুত দোহারের দিকে পালিয়ে যায়। এ সময় রহস্যজনক কারণে বাইকের চালক ওই যুবকও একই দিকে চলে যায়। নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি জানান, ধারনা করা হচ্ছে বাইক আরোহী দু’জন সম্পর্কে প্রেমিক-প্রেমিকা হতে পারে। বাইকটি দোহারের দিকে যাচ্ছিল। দুর্ঘটনার পর নিহত মেয়েটির সাথে থাকা কলেজের আইডি কার্ড দেখে তার নাম পরিচয় জানা যায়। নিহত ওই ছাত্রী ঢাকা জেলার দোহার উপজেলার মোকসেদপুর ইউনিয়নের ফুলতলা এলাকার সেকান্দার খালাসীর কন্যা। শ্রীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ্ আল তায়াবীর জানান, লাশ উদ্ধার করা হয়েছে। বাইকের ওই যুবককে শনাক্তের চেষ্টা চলছে। আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে।

এমএসএম / এমএসএম

বাতিল কমিটি পুনর্বহালের চেষ্টা ঘিরে লোহাগড়ার হাজরাখালীতে উত্তেজনা

পত্নীতলা বিজিবি কর্তৃক মাদক জাতীয় ২৭০ পিচ মাদক জাতীয় ট্যাবলেটসহ ২ মাদক কারবারি আটক। 

ধামইরহাটে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত 

শেরপুরের শ্রীবরদীতে সিএনজি ও মাইক্রোবাসের সংঘর্ষে ডিবি পুলিশের ৮ সদস্য আহত

কুমিল্লায় ট্রেনে অভিযান: ১ কোটি ৩১ লাখ টাকার ভারতীয় চোরাচালানী মালামাল আটক

নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৪

আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা

কাউনিয়ায় পাট উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

কাপ্তাই জোনের সহায়তা বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্প ,সেনাবাহিনীর উদ্যােগের বৃক্ষরোপণ অভিযান

ডাক্তারদের কর্মবিরতিতে জিম্মি রোগীরা: এনাম মেডিকেলে চিকিৎসা নিতে আসা রোগীদের ভোগান্তি

লামার পৌরসভার ১১ কোটি ২৩ লক্ষ টাকার বাজেট ঘোষণা

শান্তিগঞ্জে ১৯৩ কেন্দ্রে অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন

তেঁতুলিয়ায় ২ হাজার কৃষক মাঝে উফশি আমন ধানের বীজ ও সার বিতরণ