ঔষধের দোকানে পুলিশের অভিযান, মাদকসহ আটক ২
জয়পুরহাটের আক্কেলপুরে একটি ঔষধের দোকানে অভিযান চালিয়ে ইনজেকশন জাতীয় মাদক উদ্ধার করেছে আক্কেলপুর থানা পুলিশ। এসময় দোকান মালিকসহ আরো এক ব্যক্তিকে আটক করা হয়েছে। অভিযানটি হয়েছে উপজেলার তিলকপুর ইউনিয়নের নিউ- মেডিসিন হাউজ নামীয় একটি ওষুধের দোকানে।
আটককৃত ব্যক্তিরা হলেন, উপজেলার তিলকপুর ইউনিয়নের নূরনগর গ্রামের মোজাহার হোসেনের ছেলে ঔষধ ব্যবসায়ী মোকলেছুর রহমান (৩৮) এবং নঁওগা জেলার বোয়ালিয়া উত্তরপাড়া গ্রামের সাদেক ফকিরের ছেলে টিটু ফকির (৩৫)।
স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, রবিবার রাতে ঔষধ ব্যবসায়ী মোকলেছুর রহমানের দোকানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আক্কেলপুর থানা পুলিশ। এসময় ওই দোকান থেকে দুই প্রকারের মোট ১’শ ৭৫ পিস নেশার কাজে ব্যবহৃত অ্যাম্পুল ইনজেকশন জব্দ করে এবং দোকান মালিকসহ আরো এক ব্যক্তিকে আটক করে পুলিশ। আক্কেলপুর থানার উপ-পরিদর্শক মাসুদ রানা বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করে।
আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই দোকানে অভিযান পরিচালনা করে অ্যাম্পুলসহ তাদের আটক করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
লোহাগড়ার সিডি বাজারে গাঁজা বিক্রির সময় জনতার হাতে মাদক কারবারি আটক
ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিম কমিটিতে আইন বিষয়ক সম্পাদক চৌগাছার জাফর ইকবাল
রৌমারীতে ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ
কুষ্টিয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান
রাণীনগরে পাইকারি দোকানের টিন কেটে দেড় লাখ টাকার সিগারেট চুরি, থানায় অভিযোগ
নওয়াপাড়ায় ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেফতার
মেঘনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ: “তিন মাসে চার খুন, স্বরাষ্ট্রমন্ত্রী কী করছেনঃ হাসনাত আবদুল্লাহ
ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া
শিবপুর থেকে চুরি করা শিশু ৪ হাজার টাকায় বিক্রি
মান্দায় গ্রাম আদালত সক্রিয়করণ কর্মশালা অনুষ্ঠিত
পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ
পিরোজপুরে ২৫টি হারানো মোবাইল উদ্ধারকরে মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ