ঢাকা সোমবার, ১৮ মে, ২০২৬

কালীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের পিঠা উৎসব


কালীগঞ্জ প্রতিনিধি photo কালীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৫-২-২০২৪ দুপুর ৪:৪১

গাজীপুরের কালীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। রোববার (৪ ফেব্রুয়ারি) রাতে কালীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের কার্যালয়ে অনুষ্ঠিত পিঠা উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সাজ্জাদ পারভেজ, নির্বাহী ম্যাজিষ্টেট নরসিংদী ও কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাতাব উদ্দিন। অনুষ্ঠানে আমন্ত্রী অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর কাউন্সিলর বাদল হোসেন ভূইয়া, কালীগঞ্জ ডায়াগনস্টিক এন্ড জেনারেল হাসপাতালের ব্যবস্থাপক মোঃ জাহাঙ্গির প্রধান ও দৈনিক দেশ রুপান্তর পত্রিকার কালীগঞ্জ উপজেলা প্রতিনিধি মুহাম্মদ নোমান।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানিয়ে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ভাপা পিঠা, চিতই পিঠা, পুলি পিঠা, ফুল পিঠা, শামুক পিঠা, দুধ পিঠা ও বিভিন্ন প্রকার মজাদার ভর্তা পরিবেশন করা হয়।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ বলেন, প্রাচীনকাল থেকেই বাঙালির লোকজ ইতিহাস ঐতিহ্যে পিঠা-পুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। পিঠা-পায়েস শীতকালের রসনা জাতীয় মুখরোচক খাবার হিসাবে বাঙালি সমাজে অত্যন্ত পরিচিত। আত্মীয় স্বজন ও পারস্পরিক সম্পর্কের বন্ধনকে দৃঢ় ও মজবুত করে তুলতে পিঠা পুলির উৎসব বিশেষ ভূমিকা রাখে।
এসময় কালীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের আহবায়ক কাজী মোহাম্মদ ওমর ফারুক, যুগ্ম আহবায়ক আবু নাইম, সদস্য সচিব মোঃ আশরাফুল হক শিশির, সদস্য মূ. নাজমুল ইসলাম, জহিরুল ইসলাম, মোয়াজ্জেম হোসেন রাসেল, ইকবাল হোসেন ভূইয়া, কামরুল হাসান মোল্লা, মাহবুব আলম, আবুল কালাম খান, ফয়সাল দেওয়ান, সিরাজুল ইসলাম খান, মনির আহম্মেদ, আবুল হাসনাত, তাইজুল ইসলাম, আরফান মীর উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিম কমিটিতে আইন বিষয়ক সম্পাদক চৌগাছার জাফর ইকবাল

রৌমারীতে ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

কুষ্টিয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান

​রাণীনগরে পাইকারি দোকানের টিন কেটে দেড় লাখ টাকার সিগারেট চুরি, থানায় অভিযোগ

নওয়াপাড়ায় ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেফতার

মেঘনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ: “তিন মাসে চার খুন, স্বরাষ্ট্রমন্ত্রী কী করছেনঃ হাসনাত আবদুল্লাহ

ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া

শিবপুর থেকে চুরি করা শিশু ৪ হাজার টাকায় বিক্রি

মান্দায় গ্রাম আদালত সক্রিয়করণ কর্মশালা অনুষ্ঠিত

পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ

পিরোজপুরে ২৫টি হারানো মোবাইল উদ্ধারকরে মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ

অভয়নগরে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে একাধিক সিদ্ধান্ত

তালায় সরকারিভাবে ধান-চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন বিএনপি নেতারা ক্ষুব্ধ