গাইবান্ধা জেলা উন্নয়নের দাবীতে সামাজিক সংগ্রাম পরিষদের সংহতি সমাবেশ অনুষ্ঠিত
প্রস্তাবিত বুড়িমাড়ী এক্সপ্রেস গাইবান্ধার উপর দিয়ে চলাচল নিশ্চিত, গাইবান্ধা-ঢাকা আন্তঃনগর এক্সপ্রেস চালুসহ সকল আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনের আসন সংখ্যা বৃদ্ধি করা। নদী ভাংগনের স্থায়ী সমাধানসহ অবিলম্বে বালাসীঘাট থেকে বাহাদুরাবাদ পর্যন্ত বহুমুখী টানেল , গাইবান্ধায় পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ নির্মাণ। সদর হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপেক্স, ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র ও কমিউনিটি ক্লিনিক গুলোতে পরিষ্কার- পরিচ্ছন্নতাসহ পর্যাপ্ত ঔষুধ সরবরাহ এবং প্রয়োজনীয় ডাক্তার নিয়োগ দিয়ে স্বাস্থ্য সেবার মান বৃদ্ধি
সামাজিক সংগ্রাম পরিষদ গাইবান্ধার আয়োজনে ৫ ফেব্রুয়ারি সোমবার গাইবান্ধা পৌর পার্কে সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সামাজিক সংগ্রাম পরিষদ গাইবান্ধা আহ্বায়ক আমিনুল ইসলাম গোলাপের সভাপতিত্বে উক্ত সংহতি সমাবেশে উপস্থিত ছিলেন মনজুরুল ইসলাম মিঠু সদস্য সচিব সামাজিক সংগ্রাম পরিষদ গাইবান্ধা,নিলুফা ইয়াসমিন শিল্পী নারী মুক্তি কেন্দ্র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও রোকেয়া খাতুন আহ্বায়ক নারী মুক্তি কেন্দ্র গাইবান্ধা
সংহতি সামাবেশে বক্তারা বলেন, গাইবান্ধা জেলার সর্বত্র গ্যাস সংযোগ, অবিলম্বে মহিমাগঞ্জে চিনিকল চালু করাসহ কৃষি ভিত্তিক শিল্প কারখানা নির্মাণ । অবৈধ দখলমুক্ত করে ঘাঘট লেক প্রকল্প শতভাগ বাস্তবায়ন, জেলা শহরের রিকসা-ইজিবাইক স্ট্যান্ড গুলোতে জায়গা বৃদ্ধি,পাবলিক টয়লেট নির্মাণ কর, যানজট নিরসনে রেলগেট সংলগ্ন রাস্তা প্রশস্তসহ শহরের চারপাশ দিয়ে রিং রোড নির্মাণের দাবিতে করেন।
এমএসএম / এমএসএম
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
Link Copied