বিক্রয় বৃদ্ধিতে অসামান্য অবদান রাখায় ৩৮১ জনকে পুরস্কৃত করলো ওয়ালটন
প্রতিষ্ঠানের বিক্রয় বৃদ্ধি এবং প্রবৃদ্ধির ধারাবাহিকতা বজায়ের ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ৩৮১ জনকে বিশেষ সম্মাননা ও পুরস্কার দিয়েছে দেশের ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। এদের মধ্যে রয়েছেন ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্ক, মার্সেল ডিস্ট্রিবিউটর নেটওয়ার্ক এবং কর্পোরেট সেলস অ্যান্ড ডেভলপমেন্ট নেটওয়ার্কের বিক্রয় প্রতিনিধিসহ বিভিন্ন বিভাগের সদস্যরা। চলতি বছরের জানুয়ারিতে এবং ২০২৩ সালের ডিসেম্বরে পণ্য বিক্রয় বৃদ্ধিতে তাঁদের অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার দেয়া হয়।
রোববার (৪ ফেব্রুয়ারি, ২০২৪) বিকেলে রাজধানীতে ওয়ালটন কর্পোরেট অফিসে আয়োজিত বিশেষ সম্মাননা ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে তাঁদেরকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের হাতে ক্রেস্ট, সম্মাননা ও চেক তুলে দেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ম্যানেজিং ডিরেক্টর (এমডি) এস এম মাহবুবুল আলম এবং ডিরেক্টর নিশাত তাসনিম শুচি।
এসময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান, ওয়ালটনের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর (এএমডি) মেজর জেনারেল (অব.) ইবনে ফজল শায়েখুজ্জামান, নজরুল ইসলাম সরকার ও জিয়াউল আলম এফসিএ, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) হুমায়ুন কবীর, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এস এম জাহিদ হাসান, আরিফুল আম্বিয়া, মফিজুর রহমান জাকির, তানভীর রহমান, ফিরোজ আলম, দিদারুল আলম খান (চিফ মার্কেটিং অফিসার) প্রমুখ।
এছাড়াও ভার্চুয়াল মাধ্যমে যুক্তরাষ্ট্র থেকে অনুষ্ঠানে যুক্ত ছিলেন ওয়ালটন হাই-টেকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ইভা রিজওয়ানা নিলু এবং ওয়ালটন সদরদপ্তর থেকে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ইউসুফ আলী।
অনুষ্ঠানে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের চিফ মার্কেটিং অফিসার দিদারুল আলম খান বলেন, দেশের ইলেকট্রনিক্স পণ্যের সিংহভাগ ক্রেতাই ওয়ালটন পণ্যের প্রতি আস্থা রাখছেন। এর অন্যতম প্রধান কারণ ওয়ালটন পণ্যে আইওটি (ইন্টারনেট অব থিংস), ব্যাপক বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার প্রযুক্তিসহ বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি ও ফিচারের ব্যবহার। এছাড়াও আইএসও সনদপ্রাপ্ত দেশব্যাপী বিস্তৃত বিশাল বিক্রয়োত্তর সেবা নেটওয়ার্কের মাধ্যমে গ্রাহকদের সেবা প্রদান করা হচ্ছে। এ কাজে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কয়েক সহস্রাধিক সার্ভিস প্রতিনিধি নিয়োজিত রয়েছেন।
উল্লেখ্য, গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের সদরদপ্তরে নিজস্ব ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তির অসংখ্য ধরণের ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, হোম ও কিচেন অ্যাপ্লায়েন্সসহ ইন্ডাস্ট্রিয়াল সলিউশনস পণ্য তৈরি করা হচ্ছে। এসব পণ্যের মধ্যে রয়েছে আইওটি বেজড ও ব্যাপক বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার প্রযুক্তির স্মার্ট ফ্রিজ, এয়ার কন্ডিশনার, কম্প্রেসার, টেলিভিশন, লিফট, ওয়াশিং মেশিন ইত্যাদি।
Sunny / Sunny
বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে এনআরবিসি ব্যাংকে মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি শুরু
বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬
ওয়ালটন হাই-টেকের সঙ্গে ডিজি-টেক একীভূতকরণে শেয়ারহোল্ডারদের সর্বসম্মত অনুমোদন
বসুন্ধরা স্পোর্টস সিটির বাস্কেটবল কোর্ট পরিদর্শনে ফেডারেশনের শীর্ষ কর্মকর্তারা
১৪তম ঈদ আনন্দ ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট ও বিনোদন প্রতিযেগিতা-২০২৬ অনুষ্ঠিত
ঈদে ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ভালুকার খোকন মিয়া
শাহ্জালাল ইসলামী ব্যাংকের ২৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত
“গ্লোবাট ট্রিপল বোনাস অফার” কনজ্যুমার ক্যাম্পেইনের শুভ উদ্বোধন
শিল্প রক্ষায় পাঁচ দফা দাবিতে পাবনায় বিড়ি শ্রমিকদের মানববন্ধন
এনআরবিসি ব্যাংকের সদ্যনিয়োগপ্রাপ্ত এমটিওদের বুনিয়াদি প্রশিক্ষণ অনুষ্ঠিত
ঈদ উপহার পেলেন ২৮,৩৬৫ জন আনসার-ভিডিপির সদস্য ও কর্মচারী
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯১৯তম সভা অনুষ্ঠিত