বিপিএল ছাড়ছেন পাকিস্তান ও লঙ্কানরা, আসছেন ক্যারিবিয়ান-প্রোটিয়ারা
বিপিএলের সিলেট পর্বের শেষ এবং ঢাকা পর্বের শুরুর সময়টাকে চাইলেই দলবদলের মৌসুম হিসেবে বিবেচনা করতেই পারেন। পাকিস্তান আর শ্রীলঙ্কার খেলোয়াড়দের প্রাধান্য দিয়ে দল সাজানো বিপিএলের পুরাতন রেওয়াজ। সেই ধারাতেই শুরু হয়েছিল এবারের বিপিএল। দুই দেশের পরিচিত সব ক্রিকেটার খেলেছিলেন বাংলাদেশের এই ফ্র্যাঞ্চাইজ লিগে। কিন্তু শেষ পর্যন্ত তাদের আর থাকা হচ্ছে না। ১৭ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে পাকিস্তানের নিজস্ব ফ্র্যাঞ্চাইজ লিগ পিএসএল। যার জন্য এখন থেকেই দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন পাকিস্তানের খেলোয়াড়রা। বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ানের মত তারকাদের এনওসি বা অনাপত্তিপত্রের মেয়াদ শেষ হচ্ছে কাল। আবেদন করেও তারা নিজেদের বিপিএলে থাকার মেয়াদ বাড়াতে পারেননি। পাকিস্তানের প্রায় সব ক্রিকেটারই ১৩ ফেব্রুয়ারির পর নিজ দেশের লিগ খেলতে চলে যাবেন। অন্যদিকে শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের তারকারা চলে যাবেন জাতীয় দলের হয়ে খেলতে। মোহাম্মদ নবী, আজমতউল্লাহ ওমরজাই, নাজিবউল্লাহ জাদরান, আভিস্কা ফার্নান্দো এবং দাসুন শানাকা চলে যাবেন শ্রীলঙ্কা এবং আফগানিস্তান সিরিজে জাতীয় দলের হয়ে অংশ নিতে।
এমএসএম / এমএসএম
ভারতের বিপক্ষে আফগানিস্তানের অধিনায়ক ইব্রাহিম জাদরান
ফাইনালে খেলতে চান বাংলাদেশ অধিনায়ক
নারী বিপিএল আয়োজন নিয়ে যা বললেন বিসিবি পরিচালক
নামিবিয়া সফরে দক্ষিণ আফ্রিকার নতুন অধিনায়ক, স্কোয়াডে দুই ভাই
ইউএস ওপেনে ফিরছেন ফেদেরার
কোচদের হাতাহাতি, ৯৯৯-এ ফোন করে পুলিশ ডাকলেন ইংলিশ কোচ
ব্রাজিলের প্রতিনিধি দলের বাংলাদেশ সফর নিয়ে যা বলল বাফুফে
মাথা ঠোকাঠুকি করে শাস্তি পেলেন ভারত ও শ্রীলঙ্কার ক্রিকেটার
শামীমের ফিফটি, বাংলাদেশ এইচপি’র টানা তৃতীয় জয়
কার্সের কাণ্ডে ফের প্রশ্নের মুখে ইংল্যান্ডের দলীয় শৃঙ্খলা
বাংলাদেশের বিপক্ষে ব্রাজিলের খেলা নিয়ে যা বলছেন বাফুফে সভাপতি
‘হ্যান্ড অব গড’ গোলের সেই বল বিক্রি হলো ৩৩ লাখ ডলারে!