ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

মোস্তাফিজ, মামুনের সহযোগিদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ৬-২-২০২৪ দুপুর ৩:৪
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সংঘবদ্ধ ধর্ষণের আসামি ছাত্রলীগ নেতা মোস্তাফিজ, মামুন ও তাদের সহযোগিদের অবিলম্বে দৃষ্টান্তমুলক  শাস্তির দাবীতে  বিক্ষোভ সমাবেশ - সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট -বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র গাইবান্ধা জেলা। 
 
আজ ৬ ফেব্রুয়ারি, ২০২৪  ১ নং ট্রাফিক মোড়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা মোস্তাফিজুর রহমানসহ সংঘবদ্ধ ধর্ষণের সাথে জড়িত সকল সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ  নিরাপদ শিক্ষাঙ্গনের  দাবিতে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট - বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
 
নারীমুক্তি কেন্দ্রের সভাপতি সুভাসিনী দেবীর  সভাপতিত্বে এবং সমাজতান্ত্রিক ছাত্রফ্রণ্ট   গাইবান্ধা জেলার সাধারণ সম্পাদক রাহেলা সিদ্দিকার  পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন  বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের সাধারণ সম্পাদক এডভোকেট নিলুফার ইয়াসমিন শিল্পী,  সমাজতান্ত্রিক ছাত্রফ্রণ্ট গাইবান্ধা জেলার সভাপতি  পরমানন্দ দাস, কলেজ শাখার সভাপতি কলি রানী বর্মন, সাধারণ সম্পাদক কামরুল হাসান বসুনিয়া প্রমুখ।
 
 খুব সমাবেশে বক্তারা বলেন, আওয়ামীলীগের দীর্ঘ ১৫ বছরের একদলীয় স্বৈরশাসনের ফলেপ্রতিটি শিক্ষাংগনে ছাত্রলীগের দখলদারিত্বে থাকায় সেখানে গনতান্ত্রিক কোন পরিবেশ নাই। ফলে তারা প্রতিটি জায়গায় লুটপাট - সন্ত্রাস - দখলদারিত্ব ও ধর্ষণের রাজত্বে পরিনত করেছে। দিনের পর দিন বিচারহীনতার সংস্কৃতিই ছাত্রলীগকে ধর্ষক সংগঠনে পরিণত করেছে। এই ধর্ষণকান্ডের দায় আওয়ামী লীগকেই নিতে হবে।
 
এই সংঘদবদ্ধ ধর্ষণের সাথে জড়িত প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তি অবিলম্বে নিশ্চিত করার দাবি  জানান। সেই সাথে আগামী দিনে জনগনকে এসব জুলুম নির্যাতন - ধর্ষনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহবান ও  নিরাপদ শিক্ষাংগনের দাবী জানান।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ