সেই মিরপুরেই রানের দেখা পেলেন সাকিব
অবশেষে ব্যাট হাতে রানের দেখা পেলেন সাকিব আল হাসান। বিশ্বকাপের সময় থেকেই ইমেজ সংকটে আছেন টাইগার অধিনায়ক। শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপের ৮২ রানের ইনিংসের পর থেকে ব্যাট হাতে বিবর্ণ ছিলেন তিনি। গেল কিছুদিন মিরপুর কিংবা সিলেট যেখানেই খেলা হয়েছে দুয়োধ্বনি শুনেছেন সাকিব আল হাসান। তবে আজ মঙ্গলবার মিরপুর শের-ই বাংলায় ঠিক উল্টো চিত্র। দুর্দান্ত ঢাকার বিপক্ষে আজ মাঠে নেমে রংপুর রাইডার্সের হয়ে রানের দেখা পেয়েছেন। ৩৪ রানের ইনিংসে বড় শটও খেলেছেন। চলতি বিপিএলে শুরু থেকেই চোখের সমস্যায় ভুগছিলেন সাকিব। সেই সমস্যা উৎরে উঠতে পরিশ্রমও করেছেন। তারই ফল যেন পেলেন আজকের ম্যাচে।প্রথমে টস হেরে ব্যাট করতে নেমেছে নুরুল হাসান সোহানের দল। আর ব্যাট করতে দলটি পায় উড়ন্ত সূচনা। পাওয়ারপ্লে শেষ করেন ৫০ রানে। এদিন দলের হয়ে ওয়ান ডাউনে ব্যাট করতে আসেন সাকিব। শুরু থেকেই মিরপুরের গ্যালারি থেকে তাকে সমর্থন জানিয়েছেন দর্শকরা। আর সাকিবও এদিন বেশ সাবলীলভাবেই খেলেন। শুরু থেকেই দেখে শুনে খেলতে থাকেন ঢাকার বোলারদের।
এমএসএম / এমএসএম
ভারতের বিপক্ষে আফগানিস্তানের অধিনায়ক ইব্রাহিম জাদরান
ফাইনালে খেলতে চান বাংলাদেশ অধিনায়ক
নারী বিপিএল আয়োজন নিয়ে যা বললেন বিসিবি পরিচালক
নামিবিয়া সফরে দক্ষিণ আফ্রিকার নতুন অধিনায়ক, স্কোয়াডে দুই ভাই
ইউএস ওপেনে ফিরছেন ফেদেরার
কোচদের হাতাহাতি, ৯৯৯-এ ফোন করে পুলিশ ডাকলেন ইংলিশ কোচ
ব্রাজিলের প্রতিনিধি দলের বাংলাদেশ সফর নিয়ে যা বলল বাফুফে
মাথা ঠোকাঠুকি করে শাস্তি পেলেন ভারত ও শ্রীলঙ্কার ক্রিকেটার
শামীমের ফিফটি, বাংলাদেশ এইচপি’র টানা তৃতীয় জয়
কার্সের কাণ্ডে ফের প্রশ্নের মুখে ইংল্যান্ডের দলীয় শৃঙ্খলা
বাংলাদেশের বিপক্ষে ব্রাজিলের খেলা নিয়ে যা বলছেন বাফুফে সভাপতি
‘হ্যান্ড অব গড’ গোলের সেই বল বিক্রি হলো ৩৩ লাখ ডলারে!