ঢাকা সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

সাকিবের রানে ফেরার ম্যাচে রংপুরের বড় সংগ্রহ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৬-২-২০২৪ দুপুর ৩:১৭

ওপেনিংয়ে নেমে ঝড় তুললেন রনি তালুকদার। অন্য প্রান্তে দেখেশুনে ব্যাট চালিয়েছেন বাবর আজম। শেষ দিকে বিস্ফোরক ইনিংস খেললেন মোহাম্মদ নবিও। তবে সব ছাপিয়ে রংপুর রাইডার্স শিবিরের জন্য সবচেয়ে স্বস্তির খবর হতে পারে দলের আইকন ক্রিকেটার সাকিব আল হাসানের রানে ফেরা।গেল ওয়ানডে বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ৮২ রানের ইনিংসের পর আজ আবারও দুই অঙ্ক পেরোলেন তিনি। ৩৪ রানের ইনিংসে বড় শটও খেললেন বেশ কয়েকটি। তিন ক্রিকেটারের ত্রিশোর্ধ্ব ইনিংসে দুর্দান্ত ঢাকার বিপক্ষে ৪ উইকেটে ১৭৫ রানের বড় সংগ্রহ পেয়েছে রংপুর। 

চোখ নিয়ে গেল মাস খানেক ধরেই বেশ ভুগছেন টাইগার অলরাউন্ডার। একাধিক দেশে ডাক্তার দেখিয়েও কিছুতেও যেন কিছু হচ্ছিল না। চোখের সমস্যার প্রভাব পড়ছিল তার খেলাতেও। বিপিএলের চলতি আসরে ব্যাট হাতে রান পাচ্ছিলেন না। মাঠের বিবর্ণ পারফরম্যান্সের সময়টাতে গেল কিছুদিন মিরপুর কিংবা সিলেট যেখানেই খেলা হয়েছে দুয়োধ্বনিও শুনতে হয়েছে। এর মধ্যেই রানে ফেরার আভাস মিলল তারকা এই অলরাউন্ডারের ব্যাটে। 

এমএসএম / এমএসএম

ভারতের বিপক্ষে আফগানিস্তানের অধিনায়ক ইব্রাহিম জাদরান

ফাইনালে খেলতে চান বাংলাদেশ অধিনায়ক

নারী বিপিএল আয়োজন নিয়ে যা বললেন বিসিবি পরিচালক

নামিবিয়া সফরে দক্ষিণ আফ্রিকার নতুন অধিনায়ক, স্কোয়াডে দুই ভাই

ইউএস ওপেনে ফিরছেন ফেদেরার

কোচদের হাতাহাতি, ৯৯৯-এ ফোন করে পুলিশ ডাকলেন ইংলিশ কোচ

ব্রাজিলের প্রতিনিধি দলের বাংলাদেশ সফর নিয়ে যা বলল বাফুফে

মাথা ঠোকাঠুকি করে শাস্তি পেলেন ভারত ও শ্রীলঙ্কার ক্রিকেটার

শামীমের ফিফটি, বাংলাদেশ এইচপি’র টানা তৃতীয় জয়

কার্সের কাণ্ডে ফের প্রশ্নের মুখে ইংল্যান্ডের দলীয় শৃঙ্খলা

বাংলাদেশের বিপক্ষে ব্রাজিলের খেলা নিয়ে যা বলছেন বাফুফে সভাপতি

‘হ্যান্ড অব গড’ গোলের সেই বল বিক্রি হলো ৩৩ লাখ ডলারে!

দুই দিনে শেষ টেস্ট, তবু ‘খুব ভালো’ রেটিং পেতে যাচ্ছে ম্যাকাইর পিচ!