ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

রাজশাহীতে শুরু হচ্ছে জাতীয় ক্রীড়া সমিতির শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ৬-২-২০২৪ দুপুর ৪:৫৭
শাহিনুর রহমান সোনা, রাজশাহী: রাজশাহীতে শুরু হচ্ছে জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২৪।
 
রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে বুধবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে ও  মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহীর ব্যবস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি। স্বাগত বক্তব্য রাখবেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর নেহাল আহমেদ। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখবেন শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোলেমান খান ও কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড. ফরিদ উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন।
 
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ৩টায় রাজশাহী পর্যটন মোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহীর চেয়ারম্যান প্রফেসর ড. মো: অলীউল আলমের সভাপতিত্বে ৫২ তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২৪'র সমন্বয়কারী ড. মুহম্মদ মনিরুল হক সাংবাদিকদের এসব তথ্য জানান। 
 
সংবাদ সম্মেলনে রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব মো: হুমায়ুন কবির, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মুঞ্জুর রহমান খান, জনসংযোগ কর্মকর্তা সুলতানা শামীমা আকতার নাইস সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে পানিতে ডুবে ৭বছরের শিশুর মৃত্যু

লামায় জেলা পরিষদ কর্তৃক কৃষকদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ

উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ উদ্যোগ

কৃষিপণ্য উৎপাদন ও রপ্তানির সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: কৃষি মন্ত্রী

চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মিটিং অনুষ্ঠিত

আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

না ফেরার দেশে চলে গেলেন দর্শনা পুরাতন বাজারের পরিচিত মুখ বকুল শাহ

কালিয়ায় মামলাবাজ ও ভুমিদস্যু দবিরের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসীর পক্ষে সৎ মায়ের অভিযোগ

নাগেশ্বরীতে তিন লক্ষাধিক টাকার অবৈধ চায়না জাল পুড়িয়ে দিল প্রশাসন

পেকুয়ায় ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ চুরি

ধুনট দারুল উলুম কওমী মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত

জুড়ীতে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননা পেলেন শাহীন মিয়া

নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে একক বক্তৃতা ও গবেষণা প্রকল্পের অগ্রগতি সেমিনার