স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশে কান্ট্রি চিফ ফাইন্যান্সিয়াল অফিসার হিসেবে যোগ দিয়েছেন অনিল কেজরিওয়াল
স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর নতুন কান্ট্রি চিফ ফাইন্যান্সিয়াল অফিসার হিসেবে যোগ দিয়েছেন অনিল কেজরিওয়াল। একইসাথে, তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজমেন্ট টিমে যোগ দিবেন। পাশাপাশি ব্যাংকের গ্লোবাল হেড অব নিউ ফাইন্যান্সিয়াল রিপোর্টিং হিসেবেও তিনি ভূমিকা অব্যাহত রাখবেন।
২০০৬ সালে অনিল স্ট্যান্ডার্ড চার্টার্ড ইন্ডিয়াতে হোলসেল ব্যাঙ্কিং ফর সাউথ এশিয়া-এর হেড অব ফাইন্যান্স হিসেবে যোগ দেন। ২০১২ সালে তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড সিঙ্গাপুরে যোগদান করেন। সেখানে তিনি দীর্ঘ ১২ বছর ক্লায়েন্ট কভারেজের জন্য গ্লোবাল চীফ ফাইন্যান্সিয়াল অফিসার, কর্পোরেট ফাইন্যান্স প্রোডাক্ট এবং প্রিন্সিপাল ফাইন্যান্স হিসেবে দায়িত্ব পালন করেন। অনিল ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব ইন্ডিয়ার অধীনস্থ একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। স্ট্যান্ডার্ড চার্টার্ডে যোগদানের আগে, তিনি মুম্বাই ও বেঙ্গালুরুতে কেপিএমজি-তে ১২ বছর কাজ করেছেন, যেখানে অধিকাংশ সময় তিনি গবেষণা ও উপদেষ্টা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর সিইও নাসের এজাজ বিজয় বলেন, “অনিল কেজরিওয়াল-কে বাংলাদেশে স্বাগত জানাতে পেরে আমি আনন্দিত। তার দক্ষতা, দূরদর্শী ব্যবসায়িক বিচক্ষণতা এবং বলিষ্ঠ নেতৃত্ব ব্যাংকের লক্ষ্য অর্জনে সহায়তা করবে। তার আগমণে ব্যাংকে গতিশীল কর্মক্ষমতা নিশ্চিত হবে এবং আমাদের গ্রাহক ও সহকর্মী মূল্যায়নে তিনি বিশেষ ভূমিকা পালন করবেন। আমাদের অনন্য গ্লোবাল নেটওয়ার্ক ও ক্লায়েন্টদের নিয়ে অনিলের কয়েক দশকের অভিজ্ঞতা দেশিয় গ্রাহকদের পাশাপাশি বৈশ্বিক ব্যবসায়িক কর্মকান্ড পরিচালনায় উল্লেখযোগ্য ভূমিকা রাখবে এবং বাংলাদেশের কল্যাণে কাজের প্রতিশ্রুতি রক্ষার্থে স্ট্যান্ডার্ড চার্টার্ডকে সাহায্য করবে বলে আমার বিশ্বাস।”
দেশের দীর্ঘমেয়াদী অংশীদার হিসাবে, স্ট্যান্ডার্ড চার্টার্ড ধারাবাহিকভাবে বাংলাদেশের প্রবৃদ্ধি এবং স্থিতিস্থাপকতার অনুপ্রেরণামূলক গল্পের সাথে যুক্ত হয়েছে। ১১৯ বছরেরও বেশি সময় ধরে, ব্যাংক এই দেশে বিনিয়োগের মাধ্যমে বাণিজ্য ও উন্নয়নের জন্য, বৃহত্তর অন্তর্ভুক্তি প্রচারের জন্য পরিষেবা প্রসারিত করা এবং স্টেকহোল্ডারদের জন্য নতুন সুযোগ তৈরি করার জন্য নিবেদিত রয়েছে। বাংলাদেশের সমৃদ্ধির যাত্রায় বিশেষ অবদান রাখার ফলস্বরূপ ২০২৩ সালে স্ট্যান্ডার্ড চার্টার্ড সকল খাত মিলিয়ে ৩০টি সম্মানসূচক পুরষ্কার অর্জন করেছে।
Sunny / Sunny
নতুন আইসক্রীম পার্লার অভিজ্ঞতা নিয়ে এলো পোলার আইসক্রীম
আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়
ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা
শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী
এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত
টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক
পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর
ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ
মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’
বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত
বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ