পদ শব্দ
পদ শব্দনওশীন মনজুর-ই-খুদা,আমেরিকাবুকের মধ্যে দগদগে ঘায়ে এখনও ক্ষতবিক্ষত শুধু হাহাকার আর ক্রন্দন ছাড়াকি আর আছে? আছে বৈকি।মনে আছে ২৫শে মার্চের কাল রাত্রের কথা- আবছা আলোয় দাঁড়িয়ে থাকামূর্তিটার ফিসফিসে গলার সুরটাদোয়া করো যেন ফিরে আসতে পারি। স্বাধীনতার পতাকা হাতেফিরে আসতে পারি যেন সবার বুকে।কিন্তু কই ফিরল কি?দিন-মাস-বৎসর ঘুরে গেলদেশ স্বাধীনের পতাকা উত্তোলন হলো ঠিকই ওর রক্ত দিয়ে দেশকে ঋণী করে গেলদিয়ে গেল সকলকে 'বাংলা মাতৃভূমিতে'বুক উঁচিয়ে কথা বলার অধিকারকেরেখে গেলো শুধু ওর স্মৃতিটাকে আমাদের বুকে।ওকি তবে আসবেনা ফিরে?হঠাৎ আচমকিতে মনে হয় যেনঅতিচেনা পায়ের শব্দ-হৃৎপিন্ডে রক্ত চলাচল বৃদ্ধিক্ষণিকের জন্য হলেও অতি দ্রুত থেকে দ্রুতবেগেচলতে শুরু করেছিল!কিন্তু নয় ও শুধু খেয়াল মাত্রওর ফিরে আসার পদশব্দবুকের মধ্যের ধুক ধুক শব্দের সাথে সাথে একসময় একাকার হয়ে গেল।
এমএসএম / এমএসএম
“নসিবের খেলা”
জেগে থেকে যে ঘুমায় মৃতের সমান
স্কেটিং জুতা
বিশিষ্ট সাংবাদিক, লেখক ও গীতিকবি এ ইউ এম ফখরুদ্দীনের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ
শিশুতোষগল্প “বর্ণাচ্ছন্ন নীরবতা”।
“সিগারেট” তাহেরা আফরোজ
রুনু রুপুর গ্রামের বাড়ি
“বিষের ছায়া মায়ার অরণ্য”
“বৈচিত্র্যময় মাদারীপুর”
পুঁথির পুনর্জাগরণের
“বিরতি” স্মরণিকা চৌধুরী
“অনিন্দ্যর জন্য আকুলতা” জা কি র আ জা দ
“মাটির সুবাস ও আধুনিক নবান্ন” আব্দুল কাদের
Link Copied