ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

শিক্ষার্থীদের সাথে উজ্জ্বল নক্ষত্র ফাউন্ডেশনের মতবিনিময়


শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর photo শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর
প্রকাশিত: ৬-২-২০২৪ বিকাল ৫:২

জয়পুরহাটের আক্কেলপুরে উজ্জ্বল নক্ষত্র ফাউন্ডেশন আক্কেলপুর শাখার আয়োজনে একটি মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাথে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় ওই ফাউন্ডেশনের আয়োজনে আক্কেলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে ওই বিদ্যালয়ের প্রায় ৪ শতাধিক শিক্ষার্থীদের উপস্থিতিতে সভাটি অনুষ্ঠিত হয়।
শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আব্দুল মোমিনের সভাপতিত্বে উজ্জ্বল নক্ষত্র ফাউন্ডেশন আক্কেলপুর শাখার সাধারণ সম্পাদক মওদুদ আহম্মেদের সঞ্চালনায় সচেতনতামূলক বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মঞ্জুরুল আলম, অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান, শিক্ষক আব্দুর রহিম স্বাধীন, উজ্জ্বল নক্ষত্র ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আমানুল্লাহ আমান। মতবিনিময় সভায় ইন্টারনেটের অপব্যবহার, সাইবার বোলিং, মোবাইল গেম্স এর আসক্তির কুফল, মাদক, জুয়া,ইভটিজিং, নারী ও শিশু নির্যাতন রোধ  এবং কুফল সম্পর্কে আলোচনা করা হয়। 
উজ্জ্বল নক্ষত্র ফাউন্ডেশন আক্কেলপুর শাখার সহ-সভাপতি সালিম মন্ডল রাজন, সাংগঠনিক সম্পাদক জাকারিয়া আকাশ, অর্থ সম্পাদক নাসিম উদ্দীন,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নিশাত আঞ্জুমান, মানবাধিকার বিষয়ক সম্পাদক মুনিশা আশা, নারী ও ছাত্রী বিষয়ক  সম্পাদক রুবিনা সেতু সহ অনান্য সদস্যদের উপস্থিতিতে অতিথি ও শিক্ষার্থীদের মাঝে ওই ফাউন্ডেশনের কার্যক্রম ও লক্ষ্য তুলে ধরেন আক্কেলপুর শাখার সভাপতি শাদমান হাফিজ শুভ। 
জানা গেছে, উজ্জ্বল নক্ষত্র ফাউন্ডেশনের আক্কেলপুর শাখা এই বছরের ২০ জানুয়ারি এই উপজেলায় তাদের কার্যক্রম শুরু করে। কার্যক্রম শুরুর পরেই তারা উপজেলার কয়েকটি এলাকায় অসহায়, দুস্থ্য ও র্শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করে। এই ফাউন্ডেশনের মূল লক্ষ্য শিক্ষা,স্বাস্থ্য ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করা। 

এমএসএম / এমএসএম

সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা

ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ

‎মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি

পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি

টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯

ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন

‎অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা

ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত

রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক

মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়

বাউফলে স্প্রেড হিউম্যানিটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: ৫০টি পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ