১৫ ই আগস্টের শোক গাঁথা
১৫ ই আগস্টের শোক গাঁথা
নূরজাহান বেগম
শুভ্র দেয়ালে টানানো ক্যালেন্ডারের দিকে তাকিয়ে দেখি মাসটা আগস্ট।
বাঙালির জীবনের শোকের মাস।
৭৫ এর ১৫ ই আগস্ট বাঙালি হারিয়েছে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।
টুঙ্গীপাড়ার সেই খোকা যে কিনা ছেলেবেলা থেকে মানুষের পরোপকার করতো।
পরবর্তীকালে এদেশের মানুষের স্বাধিকার আন্দোলনের আলোকবর্তিকা হয়ে উঠেছিলেন বঙ্গবন্ধু।
সেইদিন ৭৫ এর ১৫ ই আগস্ট শ্রাবনের অঝোর ধারা ঝরছিল নগর জুড়ে।
সুবে সাদেকের ফজরের আযানের সাথে সাথেই বারুদের গন্ধে ভারী হয়ে উঠেছিল
ধানমন্ডি বত্রিশ নাম্বারের বাড়িটা।
বজ্রকন্ঠের সেই কথারা "এইবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম " কন্ঠস্বরটি বুলেটের আঘাতে লুটিয়ে পড়লো রক্তে রঞ্জিত হয়ে।
একে একে পরিবারের সকল সদস্যরা মৃত্যুকে আলিঙ্গন করলো হায়েনাদের নির্মমতায়।
জাতি হারালো তাদের জাতির পিতাকে।
এই বিশ্ব হারালো হিমালয়ের মতো মহান নেতাকে।
আগস্ট আসবে আগস্ট যাবে
কিন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম রয়ে যাবে এদেশের কোটি মানুষের হৃদয়ের কোটরে।
এমএসএম / এমএসএম
‘নজরুল বর্ষ: কেবল একটি বর্ষপঞ্জি নয় মানবিক মূল্যবোধের পুনর্জাগরণের আন্দোলন’
`নজরুল জাতীয় জীবনের এক অনন্য আলোকবর্তিকা—সাবেক রাষ্ট্রদূত ও নজরুল একাডেমির সভাপতি মসউদ মান্নান''
‘দুঃখ ভাঙার রূপকথা’ সুলেখা আক্তার সান্তা
‘শরৎ এলো’
‘ঘুরে দাঁড়ানো’
‘ক্ষুধার্থের সমীকরণ’
‘ভাগ’
‘দায়িত্বের বৃক্ষ’ আলিফা তাবাচ্ছুম শিখা
`কিছু স্মৃতি শব্দ চায় না' মুহাম্মদ আকাশ মিয়া
প্রিয় রাসুল ( সা:)
“পাখির বাড়ি” সুলেখা আক্তার শান্তা
“বাইপাস” হিলারী হিটলার আভী
“ইলিশ” প্রদীপ সেন
Link Copied