দেবীগঞ্জে প্রাণি সম্পদ কর্মকর্তার বিরুদ্ধে রাস্তা বন্ধ করে সীমানা প্রাচীর নির্মাণের অভিযোগ
পঞ্চগড়ের দেবীগঞ্জে কয়েকটি পরিবারের চলাচলের একমাত্র রাস্তা বন্ধ করে সীমানা প্রাচীর নির্মাণের অভিযোগ উঠেছে। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে এই বিষয়ে মঙ্গলবার (৬ ফেব্রুয়ারী) উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে গণঅভিযোগ দিয়েছেন ভুক্তভোগী পরিবারগুলো।
লিখিত অভিযোগ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, পশু হাসপাতাল সংলগ্ন পৌর সদরের মুন্সিপাড়ার বাসিন্দারা দীর্ঘদিন থেকে চলাচলের জন্য ওই রাস্তা ব্যবহার করে আসছেন। সম্প্রতি রাস্তাটি বন্ধ করে পুলিশ পাহাড়ায় সেখানে সীমানা প্রাচীর নির্মাণের কাজ শুরু করেন ওই কর্মকর্তা। স্থানীয় বাসিন্দারা চলাচলের রাস্তাটি সংকীর্ণ না করার জন্য প্রাণীসম্পদ কর্মকর্তাকে একাধিকবার অনুরোধ করেছেন। কিন্তু অনুরোধের তোয়াক্কা না করে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন তিনি। এতে ওই রাস্তায় জরুরী প্রয়োজনে অ্যাম্বুলেন্স কিংবা ফায়ার সার্ভিসের গাড়ি যেমন প্রবেশ করতে পারবে না তেমনি কোন মৃত ব্যক্তির মরদেহ বের করা সম্ভব হবে না।
সরেজমিনে গিয়ে দেখা যায়, রাস্তার অংশটি প্রাণীসম্পদ অফিসের জমি। পূর্বে উপজেলা প্রাণীসম্পদ অফিসের উত্তর পার্শ্বে থাকা একটি পুরনো ঘরের সীমানা বরাবর পিলারের সাথে কাঁটাতারের বেড়া দিয়েছিল অফিস কর্তৃপক্ষ। সম্প্রতি স্থায়ী সীমানা প্রাচীর নির্মাণের কাজ শুুরু হয়। গত সোমবার (৪ ফেব্রুয়ারী) পূর্বের সীমানা থেকে প্রায় ৩ ফুট রাস্তার দিকে এগিয়ে নির্মানাধীন সীমানা প্রাচীরের বেস ও গ্রেডবিম নির্মাণ করেন ঠিকাদার। এতে করে দীর্ঘদিনের চলাচলের রাস্তাটি সংকীর্ণ হয়ে গেছে। শুধু হেঁটে পারাপারের মতো পথ রয়েছে সেখানে।
খোঁজ নিয়ে জানা যায়, মুন্সি পাড়ার বাসিন্দা দুলাল ভূইয়া, মহসীন আলী ও সাদেকুজ্জামান হীরা'র বাড়ী থেকে বেরোনোর একমাত্র রাস্তা এটি। এ ছাড়াও এই রাস্তা দিয়ে চলাচল করে মুন্সিপাড়ার স্কুল ও কলেজের শিক্ষার্থীসহ কয়েকশত সাধারণ মানুষ।
এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোছাঃ সারাবনতহুরাকে অফিসে না পেয়ে মুঠোফোনে কল দিলে রাগান্বিত হয়ে বলেন, আমি এ বিষয়ে কথা বলতে চাইনা, ওটা মিটে গেছে বলেই কল কেটে দেন তিনি।
পরে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বাবুল হোসেনের সাথে কথা হলে তিনি বলেন, আর কতটা জায়গা ছেড়ে দিবো, হেঁটে চলার মতো জায়গা ছেড়ে দেয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফুল আলম বলেন, বিষয়টি শুনেছি। সেখানে হেঁটে চলাচল করার মতো জায়গা ছেড়ে দেওয়া আছে। বাড়তি জায়গা ছেড়ে দেওয়া না দেওয়া প্রাণিসম্পদ দফতরের নিজস্ব বিষয়।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন