শ্রীনগরে মাদক সেবীর কামড়ে হাতের আঙ্গুল বিচ্ছিন্ন
শ্রীনগরে এক মাদক সেবীর কামড়ে স্থানীয় আওয়ামী লীগ নেতার হাতের আঙ্গুল বিচ্ছিন্ন হয়েছে। গত মঙ্গলবার রাতে উপজেলার কুকুটিয়া ইউনিয়নের সুরদিয়া গ্রামে এই ঘটনা ঘটে। অভিযুক্ত মো. সেলিমকে (৪৫) আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে এলাকাবাসী। ভুক্তভোগী কুকুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মুরাদ হোসেন লিটনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সুরদিয়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে সেলিম এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের সাথে জরিত। তার বিরুদ্ধে মাদক সেবন করার অভিযোগ রয়েছে। পূর্বেও তার বিরুদ্ধে এলাকায় বিচার-শালিস হয়েছে। এদিন রাতে সেলিম মাদক সেবন করে রাতে রাস্তায় বেপরোয়াভাবে চলা ফেরা করছিল। রাস্তায় মুরাদ হোসেন লিটনের হাতের আঙ্গুল কামড়ে বিচ্ছিন্ন করে দৌড়ে পালায়। পরে তাকে বাড়ি থেকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়। অভিযুক্ত সেলিম বেপারী ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি।
মুরাদ হোসেন লিটন জানান, রাত ১১ টার দিকে তিনি সুরদিয়া রাস্তা দিয়ে হেঁটে দাসপাড়া জলধরের দোকানে সদাই কিনতে যাচ্ছিলেন। সেলিম তাকে দেখে ক্ষিপ্ত হয়ে গালিগালাজ করে। নিষেধ করলে আমার ওপর আক্রমণ করে। তাকে ধরার চেষ্টা করলে সালাম চাচার বাড়ির সামনে আমার ডান হাতের আঙ্গুল (অনামিকা আঙ্গুল) কামড় দিয়ে বিচ্ছিন্ন করে দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় থানা লিখিত অভিযোগ দায়ের করি।
স্থানীয় ইউপি সদস্য মো. তোফায়েল আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি বলেন, তার বিরুদ্ধে মাকদ সেবনের অভিযোগ রয়েছে। প্রায় দেড় মাস আগে সুরদিয়ার নজরুলের রান্না ঘরে আগুন ধরিয়ে দেয়। সেলিমের এ ধরণের কর্মকান্ডের ঘটনায় গ্রামে অশান্তির সৃষ্টি হয়।
শ্রীনগর থানার ডিউটি অফিসার এসআই আবিদ হোসেন খান জানান, এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। আসামীকে মুন্সীগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
মধুখালীতে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা,প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা
মান্দায় বনাঢ়্য আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
বাকেরগঞ্জে জিনের বাদশার ১ লাখ ৮৬ হাজার টাকা প্রতারণা, গ্রেপ্তার-৩
ক্ষেতলালে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু
রাণীনগরে মাঠে সবুজ সমুদ্র ধানের শিষে দুলছে কৃষকের সোনালী স্বপ্ন
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড