ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

মালয়েশিয়ায় কোয়ারেন্টাইনে থাকা বাংলাদেশি শ্রমিকের মৃত্যু


ডেস্ক রিপোর্ট  photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৫-৮-২০২১ দুপুর ১০:৩৭

মালয়েশিয়ার একটি শ্রমিক হোস্টেলে কোয়ারেন্টাইনে থাকা এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। গত শুক্রবার (১৩ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে মেলাকা প্রদেশের মুকিম তানজুং ক্লিংয়ের পান্তাই পুতেরি এলাকার একটি শ্রমিক হোস্টেলে ওই বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়।

স্থানীয় বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে জানা গেছে, হোস্টেলের গেটের ফটকে থাকা নিরাপত্তা কর্মীরা অসুস্থ বাংলাদেশিকে সহযোগিতা করতে ব্যর্থ হলে হোস্টেলের কোয়ারেন্টাইনে থাকা অন্তত ছয় শতাধিক বাংলাদেশিসহ বিদেশি শ্রমিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

এদিকে মেলাকা তেঙ্গাহ জেলা পুলিশের প্রধান সহকারী কমিশনার আফজানিজার আহমাদ বলেন, নিহত বাংলাদেশির সহকর্মীরা ইমার্জেন্সি বিভাগে ফোন করে। খবর পেয়ে স্থানীয় স্বাস্থ্য বিভাগের কয়েকজন কর্মী অ্যাম্বুলেন্স নিয়ে হাজির হয় হোস্টেলে। পরে অসুস্থ বাংলাদেশিকে হোস্টেল থেকে নামিয়ে আনার সময় মৃত্যু হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত বাংলাদেশির পরিচয় পাওয়া যায়নি।

এ সময় একদল বাংলাদেশিসহ বিদেশি শ্রমিকরা জড়ো হয়ে হইচই শুরু করলে হোস্টেলের প্রধান ফটকে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। ক্ষুব্ধ শ্রমিকরা কারখানার নিরাপত্তা রক্ষীদের লক্ষ্য করে পাথর ও ঢিল নিক্ষেপ করলে গার্ড হাউসের ক্লোজ সার্কিট ক্যামেরা, ফায়ার অ্যালার্ম বক্স, নিরাপত্তা রক্ষীদের একটি মোটরসাইকেল ও অ্যাম্বুলেন্স ক্ষতিগ্রস্ত হয়। যার ক্ষয়ক্ষতির মূল্য আনুমানিক ২২ হাজার রিঙ্গিত বলে জানিয়েছে দেশটির পুলিশ। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা না হলেও দণ্ডবিধির ১৪৮ ও ৪২৭ ধারায় তদন্ত চলছে।

জামান / জামান

সৌদিতে উচ্চদক্ষ কর্মীদের পরিবার আনার নতুন সুযোগ

কাতারে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঙ্গে প্রবাসীদের সৌজন্য সাক্ষাৎ

জেদ্দায় প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের বিশেষ সতর্কতা

লোহিত সাগরে নৌ চলাচল নিরাপদ রাখা আন্তর্জাতিক দায়িত্ব: সৌদি আরব

সৌদি আরবের তায়েফ -রিয়াদ সড়কে দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত

রিয়াদ দূতাবাসে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময়, পাসপোর্ট সেবা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য

সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা

জেদ্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি, গঠন হলো আয়োজক কমিটি

বাংলাদেশ-সৌদি বাণিজ্যে নতুন সম্ভাবনা সৌদি বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, খুলছে নতুন উদ্যোক্তাদের দুয়ার

প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ

লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান

বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন

অ্যান্ডি হলকে ৫ লাখ রিঙ্গিত জরিমানা