ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

নাঙ্গলকোটে অগ্নিকাণ্ডে ১১ দোকান ভস্মীভূত


তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট photo তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট
প্রকাশিত: ৩১-৫-২০২১ বিকাল ৭:৫৭

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া বাজারে অগ্নিকাণ্ডে ১১ দোকান ভস্মীভূত হয়ে গেছে। গতকাল রোববার (৩০ মে) রাত আনুমানিক ১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে লাকসাম ও চৌদ্দগ্রাম থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছার আগেই দোকানগুলো পুড়ে ছাই হয়ে যায়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা ফায়ার সার্ভিস ও স্থানীয়দের।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার ঢালুয়া বাজারে রাত ১টার দিকে সাইদ হোটেল ও পার্শ্ববর্তী হাফেজ হারেছ আহম্মেদের রাইস মিলে আগুন দেখতে পান স্থানীয়রা। পরে স্থানীয়রা এলাকার মসজিদের মাইকে আগুন লাগার ঘটনা জানিয়ে সবার সহযোগিতা চাইলে এলাকার শত শত মানুষ বিভিন্ন পাত্রে পানি নিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুনের তীব্রতা বেশি থাকায় এবং কোনো পুকুরে পানি না পাওয়ায় পানির অভাবে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে।

প্রায় দেড় ঘণ্টা পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এলেও ততক্ষণে আবু সাইদ ও চকন আলীর চা দোকান, আলাউদ্দিনের শুঁটকি দোকান, আবুল হাশেমের পান দোকান, হাফেজ হারেছ আহম্মেদের রাইস মিল, মুজিবুর রহমান এবং আব্দুল জলিলের কসমেটিকস ও কনফেকশনারি, রূপ মিয়ার কনফেকশনারি ও লাইব্রেরি, ডা. মামুনের ফার্মেসি, জয়নাল আবেদীন ও নুরুজ্জামানের সারের দোকানের সব মালামাল ও স্থাপনা পুড়ে ভস্মীভূত হয়ে যায়। এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা স্থানীয়দের।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় তাদের দোকানের সব মালামাল পুড়ে গেছে। নাঙ্গলকোট উপজেলায় কোনো ফায়ার স্টেশন না থাকায় পাশের লাকসাম ও চৌদ্দগ্রাম উপজেলা ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। ওই দুই উপজেলা থেকে ঢালুয়া বাজারের দূরত্ব প্রায় ২৫ কিলোমিটার। ফলে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের গাড়ি আসতে আসতে সবকিছু পুড়ে যায়।

ঢালুয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হাছান ভূঁইয়া বাছির বলেন, অগ্নিকাণ্ডের ঘটনা শোনার সাথে সাথে আমি ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফায়ার সার্ভিসে ফোন করি। কিন্তু তারা আসতে আসতে দোকানগুলো পুড়ে যায় এবং স্থানীয়দের প্রচেষ্টায় আগুন প্রায় নিয়ন্ত্রণে চলে আসে। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য সরকারের কাছে সহায়তার দাবি জানান।

তিনি আরো বলেন, নাঙ্গলকোটে ফায়ার সার্ভিস স্টেশন থাকলে উপজেলার বিভিন্ন স্থানে সম্প্রতি ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের ঘটনায় মানুষের জীবন ও সম্পদ রক্ষা পেত। দ্রুততম সময়ের মধ্যে নাঙ্গলকোট উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের জন্য সরকারের প্রতি দাতি উপজেলার সর্বসাধারণের।

এমএসএম / জামান

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান