ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

সলঙ্গায় আটো চালককে ভয়ভীতি দেখিয়ে ইউপি সদস্যের চাঁদা আদায়


কাইয়ুম মাহমুূদ, উল্লাপাড়া  photo কাইয়ুম মাহমুূদ, উল্লাপাড়া
প্রকাশিত: ৯-২-২০২৪ বিকাল ৫:১১

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা সলঙ্গা থানার রামকৃষ্ণপূর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের  চারা বটতলা এলাকায় ইউনিয়ন পরিষদ থেকে বরাদ্দকৃত অর্থে নির্মিত যাত্রী ছাওনী ও বিশ্রামাগার এর একটি খুটিতে রহিমাবাদ গ্রামের মৃত ওয়াহেদ আলীর ছেলে রেজাউল করিমের আটোভ্যানটি অসাবধানতাবসত লেগে গেলে  প্লাস্টিকের পাইপে তিন ইঞ্চির মত ফুটো হয় যায়। 

আগে থেকে সেখানে বসা ছিলেন  ইউপি সদস্য রাঙ্গা মেম্বর। বিষয়টি রাঙ্গা মেম্বার এর নজরে আসলে রেজাউলের আটো ভ্যানটি আটক করে সরকারি খুটি ভাঙ্গার দায়ে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে সাত হাজার টাকা চাদা দাবি করেন। বিষয়টি উপস্থিত জনতার মধ্যে রাঙ্গা মেম্বার কে ৩ হাজার টাকা চাঁদা  দিয়ে অটোভ্যান চালক রেজাউল করিম ভ্যানটিকে ছাড়িয়ে নেন  । 

এমন ঘটনায় এলাকার সচেতন মহল নেটিজেনদের মধ্য ব্যপক তোলপার ও আলোচনা ও সমালোচনায় পরিণত হয়েছে।একজন ইউপি সদস্যর এমন কর্মকান্ডে লজ্জিত অনেকেই। প্রভাব শালী ইউপি সদস্যর ভয়ে  নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যাক্তি জানান, একজন গরিব আটোচালকের কাছ থেকে এই সামান্য বিষয়ে জরিমানার কথা বলে চাঁদা নেওয়ার বিষয়টি নেক্কারজনক। 

এ বিষয়ে ভুক্তভোগী রেজাউল করিম জানান, ছয় সাতদিন আগে রাত ৯টার দিকে আমার আটোর এক্সেলের সাথে লেগে  যাত্রী ছাওনীর একটি খুটির প্লাস্টিকের পাইপ তিন ইঞ্চির মতো ফুটো হয়ে যায়।রাঙ্গা মেম্বার এসে আমার ভ্যানটিকে আটক করে ৭ হাজার টাকা দাবি করে।

তাদের একটি খুটি নাকি ১০ হাজার টাকা খরচ হয়েছে। না দিলে আমাকে ও আমার ভ্যানটি পরিষদে নিয়ে যাবে। তাই ভয়ে আমি তিন হাজার টাকা রাঙ্গা মেম্বর কে  দিয়ে  অটোভ্যানটি ছাড়িয়ে নিয়ে যাই ।তিনি আক্ষেপ করে আরো বলেন, গরিবের তিনহাজার  টাকা খেয়ে কি বড়লোক হতে পারবে। আল্লাহ্ এর বিচার করবে। 

এ বিষয়ে ইউপি সদস্য রাঙ্গা মেম্বারএর মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি, জানান, কোন জরিমানা নেওয়া হয় নি সব মিথ্যা অভিযোগ। 

বিষয়টি নিয়ে রামকৃষ্ণপূর ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম হিরোর সাথে ফোনে যোগাযোগ করলে তিনি ব্যাস্ত আছি বলে প্রতিবেদকের ফোন কেটে দেন। 

এমএসএম / এমএসএম

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত