ঈশ^রগঞ্জে ডিএস মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে কমিটি গঠন নিয়ে অনিয়মের অভিযোগ
ময়মনসিংহের ঈশ^রগঞ্জে ডিএস কামিল মাদ্রাসার অধ্যক্ষ শহীদুল্লাহর বিরুদ্ধে পরিচালনা কমিটি গঠন নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। এনিয়ে এলাকায় নেতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে এবং অভিভাবকদের মাঝে ক্ষোভ বিরাজ বরছে।
জানা যায়, বিগত নভেম্বর ২০২৩ মাসে মাদ্রাসা পারিচালনা পরিষদ গঠনের জন্যে তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী ২৫ নভেম্বর নির্বাচন হওয়ার কথা থাকলেও অভিভাবক প্রতিনিধি পদে অতিরিক্ত প্রার্থী না থাকায় তিনজনকে ২১ নভেম্বর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার ও প্রিজাইডিং অফিসার আবু হানিফা মোহাম্মদ আসাদুজ্জামান। অভিভাবক প্রতিনিধি নির্বাচিত হওয়ার পর শিক্ষক প্রতিনিধি ও অভিভাবক সদস্যদের সাথে সভা না করেই নিজ ইচ্ছা মাফিক কোন আলোচনা ছাড়া বিদ্যাৎসাহী সদস্য নির্বাচন করেন অধ্যক্ষ। পরে কমিটি অনুমোদনের জন্য মাদ্রাসা অধিদপ্তরের ডিজি ও বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রারের কাছে প্রেরণ করেন। পরবর্তীতে ২৮ জানুয়ারি কমিটি অনুমোদন হয়ে ওয়েব সাইটে প্রকাশিত হলে কমিটির সদস্য ও স্থানীয় অভিভাবকগণ ক্ষোভ প্রকাশ করেন। একাধিক শিক্ষক জানান, কমিটি অনুমোদনের পর থেকে অধ্যক্ষ শিক্ষা প্রতিষ্ঠানে অনুপস্থিত রয়েছেন।
এবিষয়ে অধ্যক্ষ শহীদুল্লাহর সাথে কথা হলে তিনি বলেন, নিময় মেনেই কমিটি গঠন করা হয়েছে। বিদ্যাৎসাহী সদস্য পদে মনোনয়নের ব্যাপারে শিক্ষক প্রতিনিধি ও অভিভাবক সদস্যদের সাথে আলোচনার কোন নিয়ম নেই। এটা প্রতিষ্ঠান প্রধানের নিজস্ব বিষয়। প্রতিষ্ঠানে অনুপস্থিতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি অনুমোদিত কমিটির সভাপতি বরাবর লিখিত ভাবে জানানো হয়েছে। যে মিটিং করা হয়েছে তাতে ৮জন সদস্যের স্বাক্ষর রয়েছে তবে কারা স্বাক্ষর করেছেন তাদের নাম বলা যাবে না।
অভিভাবক প্রতিনিধি মো. সেলিম জানান, কমিটি পূর্ণাঙ্গ করার বিষয়ে অধ্যক্ষ কোন মিটিং করেছে বলে আমার জানা নেই।
বর্তমান কমিটির সদস্য এড. একেএম আব্দুল মালেক জানান, আমার কাছ থেকে একবার খাতায় স্বাক্ষর নেওয়া হয়েছে তবে কোন মিটিং সম্পর্কে আমার জানা নেই। কমিটি গঠন সবার সাথে বসে আলোচনা করে করাই ভালো।
এব্যাপারে কমিটির সহ-সভাপতি পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার বলেন, কমিটির মিটিং কোন দিন হয়েছে তা আমার জানা নেই।
কমিটি গঠন ও বর্তমান পরিস্থিতি নিয়ে অনুমোদিত কমিটির সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাহফুজুল আলম মাসুম জানান, অধ্যক্ষ আমাকে ব্যক্তিগত সমস্যার কারনে প্রতিষ্ঠানে যেতে পারছেন না বলে জানিয়েছেন তবে আমার নিকট লিখিত কোন অভিযোগ দিয়েছেন কি না তা অফিসে যোগাযোগ করে বলতে হবে। অধ্যক্ষকে সকল সমস্যার সমাধান স্থানীয়ভাবে সমাধানের জন্য বলা হয়েছে।
এমএসএম / এমএসএম
গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে শালিখায় কর্মশালা অনুষ্ঠিত
নড়াগাতীতে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের
চাঁদপুরে খাল দূষণ ও ভরাট করায় দুই রাইস মিল মালিকের জরিমানা
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নতুন উদ্যমে ঘর নির্মাণের কাজ শুরু
মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই বংশের সংঘর্ষ, আহত ১৪
তারাগঞ্জে দায়সারা ভাবে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত,কৃষকদের ক্ষোভ
চট্টগ্রাম কাস্টমস হাউসে ঘুষ বাণিজ্য, রাজস্ব ফাঁকির ধুম
মোহনগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, যুবকের বিরুদ্ধে মামলা
কুড়িগ্রামে জেলা টাউন ক্লাবে আধুনিক ডিজিটাল প্রজেক্টর উদ্বোধন
গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের উদ্যোগে স্টুডেন্ট ফোরামের দ্বি-মাসিক স্টাডি সার্কেল অনুষ্ঠিত
এসিল্যান্ডের ড্রাইভার থেকে কোটি টাকার সাম্রাজ্য
কুমিল্লায় গোল্ডেন লাইফ ইনসুরেন্সের আল-ফালাহ্ ইসলামী জীবন বীমা প্রকল্পের উন্নয়ন সভা অনুষ্ঠিত