ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

শ্রীনগরে ছাত্রীদের উত্যক্তের প্রতিবাদ কারায় ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত


মীর রাতুল, শ্রীনগর photo মীর রাতুল, শ্রীনগর
প্রকাশিত: ৯-২-২০২৪ রাত ১১:২২

শ্রীনগরে ছাত্রীদের উত্যক্তের প্রতিবাদ কারায় ছরিকাঘাতে স্কুলছাত্র নিহত হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার কামারগাও চৌধুরীবাড়ী প্রাথমিক বিদ্যালয়ের শহিদ মিনারের সামনে এই ঘটনা ঘটে।নিহত স্কুলছাত্র নিরব হোসেন(১৬) কামারগাও আলহাজ¦ কাজী ফজলুল হক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র।  
স্থানীয়রা জানায়,গত বৃহস্পতিবার কাজী ফজলুল হক উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ছিল। অনুষ্ঠান চলাকালে বাঘড়া ইউনিয়নের মাগডাল এলাকার কয়েকজন বখাটে স্কুলের ছাত্রীদের উত্যক্ত করতে থাকে। নিরব এসময় উত্যক্তের প্রতিবাদ করায় বখাটেদের সাথে তার বিরোধ সৃষ্টি হয়। পরে বখাটেরা সেখান থেকে চলে যায়।এর জের ধরে আজ বিকাল সাড়ে ৪টার দিকে কাজী ফজলুল হক উচ্চ বিদ্যালয় থেকে প্রায় একশ গজ পশ্চিমে চৌধুরীবাড়ী প্রাথমিক বিদ্যালয়ের শহিদ মিনারের পাশে এসে বখাটেরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে য়ায়। স্থানীয়রা নিরবকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিরবের বাবার নাম মৃত দেলোয়ার হোসেন।তার বাড়ি চাঁদপুরে।বাবা মারা যাওয়ার পর তার মা ২ ছেলেকে নিয়ে মামা খৈয়ম বেপারীর বাড়িতে থাকেন।২ ছেলের মধ্যে নিরব বড়। 
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল তায়াবীর জানান, পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানোর ব্যবস্থা করছে।কারা এই ঘটনা ঘটিয়েছে পুলিশ তা খুঁজে বের করার চেষ্টা করছে। মামলার প্রক্রিয়া চলছে। 

এমএসএম / এমএসএম

বাগেরহাট জেলা হাসপাতালে শ্রমিকদল নেতার তান্ডব গভীর রাতে নারী চিকিৎসক কে হেনস্তা

বাসসের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হলেন আবদুল হাই শিকদার: ভূরুঙ্গামারীবাসীর অভিনন্দন ও শুভেচ্ছা

নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২ একর জমি ভূমিদস্যুদের দখলে

উল্লাপাড়ায় তিন শত.বছরের ঐতিহ্য পোড়া মাটির অপরূপ নিদর্শন ‘নবরত্ন মন্দির’

নেত্রকোণার মদনে মাদক সেবনের অভিযোগে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক-৪

ধনবাড়ীতে প্রতিবন্ধীদের আত্মকর্মসংস্থানে বিনামূল্যে প্রশিক্ষণ

আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান অনুষ্ঠিত

উজিরপুরে পূজামণ্ডপ পরিদর্শনে বরিশাল রেঞ্জ ডিআইজি: ‘দুষ্কৃতকারীদের কোনো ধর্ম নেই, প্রতিহতে পুলিশ প্রস্তুত’

ভোলার ​বাংলাবাজার কলেজে প্রথম বর্ষের নবীনবরণ ও বৃত্তি প্রদান অনুষ্ঠান

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

মাদারীপুরে মুক্তমঞ্চের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ

নওগাঁর আত্রাইয়ে বজ্রপাত রোধে আনসার-ভিডিপির আড়াই কিলোমিটার সড়কে ২ হাজার ৫০০ তালবীজ রোপণ

বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ