ঢাকা শনিবার, ২৩ মে, ২০২৬

নৃত্য ঝংকারে রাজশাহীতে উদযাপিত হলো 'ওয়ার্ল্ড হিন্দি ডে'


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ১০-২-২০২৪ দুপুর ১১:৩৮

নৃত্যের ঝংকার আর তালে তালে সহকারি হাই কমিশন ইন্ডিয়া, রাজশাহী ও নিক্বণ নৃত্য শিল্পী গোষ্ঠীর যৌথ আয়োজনে রাজশাহীতে ওয়ার্ল্ড হিন্দি ডে (World Hindi Day) উদযাপিত হলো।

শুক্রবার ( ৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় রাজশাহী নগরীর ভিক্টোরিয়া রোডের হেলালুন ভবনে নিক্বণ নৃত্য শিল্পী গোষ্ঠী'র নিজস্ব মিলনায়তনে নিক্বণ নৃত্য শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা সভাপতি উত্তরবঙ্গের প্রখ্যাত নৃত্য গুরু ও সমাজ চিন্তাবিদ হাসিব পান্না'র সভাপতিত্বে ও রাজশাহী বেতারের উপস্থাপক সিরাজী ফেরদৌস ইমন'র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারি হাই কমিশনার মনোজ কুমার।

অনুষ্ঠানে নিক্বণ নৃত্য শিল্পী গোষ্ঠীর ক্ষুদে নৃত্য শিল্পীরা ওয়ার্ল্ড হিন্দি দিবস এবং তাদের জেষ্ঠ্য শিল্পীরা ভারতের দেশাত্মবোধক হিন্দি গানের সাথে নৃত্যশৈলী পরিবেশনের মাধ্যমে আয়োজনকে প্রাঞ্জল করে। এর মাঝে মাঝে চলছিল গুণী আলোচকদের কথামালা। অনুষ্ঠানের শেষ আকর্ষণ ছিল উপমহাদেশের প্রখ্যাত বেহালা বাদক প্রফেসর ইকবাল মতিনের বেহালার সুরে "মেরা জুতা হে জাপানি  সহ বেশ কয়েকটি হিন্দি  গানের সুর।  

এসময় নিক্বণ নৃত্য শিল্পী গোষ্ঠী'র ক্ষুদে শিল্পীদের মধ্যে নওরীন, মাইশা, দিয়া, সুবাহ্, অরিত্রি, নুসরাত, দিয়া নাথ, উপমা, শাজিয়া আফরিন,নেহা ঘোষ, সানজিয়া আরিফ ও অথৈ অংশ গ্রহন করে। নৃত্য পরিচালনা করেন আয়েশা আক্তার ডালিয়া। অনুষ্ঠান নিয়ন্ত্রনে ছিলেন নূর হোসেন মিন্টু ও আরিফ চৌধুরী। সহযোগিতায় ছিলেন সুষম সিয়াথ।  

অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাজশাহী শিক্ষাবোর্ড চেয়ারম্যান প্রফেসর ড. অলিউল আলম, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পানিবিজ্ঞানী, প্রখ্যাত বেহালাবাদক ও রুয়েট'র প্রফেসর ইকবাল মতিন, দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর শফিকুন্নবী সামাদী, সিনিয়র সাংবাদিক সুজা উদ্দিন ছোটন, রাজশাহী চেম্বার অব কমার্সের সহ-সভাপতি সুলতান মাহমুদ সুমন ও সহকারি হাই কমিশন অফিসের কর্মকর্তা গৌতম মন্ডল। 

আয়োজকদের পক্ষে নৃত্যগুরু হাসিব পান্না বলেন, আমাদের মহান ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রতি শ্রদ্ধার পাশাপাশি পৃথিবীর সকল ভাষার প্রতি আমরা নিশ্চয়ই শ্রদ্ধা জানাতে কার্পণ্য করিনা। তার-ই দৃষ্টান্ত সরূপ নিক্বণ নৃত্য শিল্পী গোষ্ঠী ভারতীয় সহকারী হাই কমিশনের আয়োজন "ওয়ার্ল্ড হিন্দি ডে" তে হয়েছে একাত্ম।

এমএসএম / এমএসএম

রৌমারীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মাদক মামলায় গ্রেফতার

পঞ্চগড়ে শিল্প ব্যক্তিদের সাথে স্থানীয় পণ্য ব্র্যান্ডিং এবং বিপণন বিষয়ক কর্মশালা

গোপালগঞ্জকে এগিয়ে নিতে মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে - সাংসদ কে.এম বাবর

ফুলদী নদীর ওপর সেতু নির্মাণে সরকারের আন্তরিকতার কমতি নেই: প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ

ইমুতে প্রেম, মোবাইলে বিয়ে, ভিসা ছাড়াই ভারতে স্বামীর কাছে যেতে গিয়ে শিশুসহ নারী আটক

হোমনায় মাদকের বিরুদ্ধে সংবাদ করায় সাংবাদিকের উপর হামলা

ঈদ সামনে রেখে চান্দাইকোনা পশুর হাটে কঠোর নজরদারি, মাঠে পুলিশ ও র‌্যাব

মনোহরদীর রামপুরে বালু উত্তোলনের দায়ে দুইজনকে কারাদণ্ড

ঈদুল আজহা উপলক্ষে রাজারহাটে জমে উঠেছে কোরবানির পশুর হাট, অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ

যশোর-খুলনা মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে মা-ছেলেসহ নিহত-৪

জুড়ীর সীমান্তে ৫২ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

পটুয়াখালীতে প্রধান শিক্ষকের অবসর প্রস্তুতির কাগজ নিয়ে হাজির হলেন ডিপিইও বিদায় অনুষ্ঠানে

কোটি টাকার বেচাকেনায় সরগরম উত্তরবঙ্গের অন্যতম বৃহৎ পশুর হাট