ঢাকা সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

কোহলির দ্বিতীয় সন্তান প্রসঙ্গে ক্ষমা চাইলেন ডি ভিলিয়ার্স


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০-২-২০২৪ দুপুর ১১:৫৯

সপ্তাহ খানেক আগেই এবি ডি ভিলিয়ার্স জানিয়েছিলেন, দ্বিতীয় সন্তানের অপেক্ষায় আছেন বিরাট কোহলি-আনুশকা শর্মা দম্পতি। যদিও এর আগে কোহলি কিংবা তার কাছের কেউ এ সম্পর্কে কিছু জানায়নি। তবে ডি ভিয়ার্সের কথায় অনেকেই বিশ্বাস করেছিলেন। কিন্তু এবার সুর পাল্টালেন দক্ষিণ আফ্রিকার সাবেক এই ক্রিকেটার।

বিরাট কোহলি দ্বিতীয় সন্তানের অপেক্ষায় আছেন বলে কদিন আগে যে খবরটি দিয়েছিলেন, সেটি ভুল ছিল বলে এবার নিজেই জানিয়েছেন ডি ভিলিয়ার্স। সাবেক এই প্রোটিয়া ক্রিকেটার বলেছেন, কোহলির জীবনে কী ঘটছে তার কিছুই তিনি জানেন না।

ডি ভিলিয়ার্স বলেন, ‘পরিবারই সবার আগে, যেটা আমি সেদিন ইউটিউবেই বলেছি। তবে একই সময়ে আমি ভয়ানক একটা ভুলও করেছি। এমন একটা ভুল তথ্য দিয়েছি, যেটা আদৌ সত্য নয়।’

‘কোহলির পরিবারের জন্য যেটা ভালো হয়, সেটাই সবার আগে। কেউ জানে না সেখানে কী ঘটছে। আমি শুধু ওর জন্য শুভকামনাই জানাতে পারি। ওর ছুটি নেওয়ার কারণ যেটাই হোক, সে আরও ভালোভাবে ফিরবে বলে আমি আশা করছি।’-যোগ করেন ডি ভিলিয়ার্স।

মূলত গুঞ্জনের শুরুটা হয়েছিল, ঘরের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ টেস্টের সিরিজের প্রথম দুই টেস্ট থেকে খলি বিরতি নেয়ার পরই। না খেলার কারণ হিসেবে ব্যক্তিগত সমস্যার কথা উল্লেখ করেছিলেন কোহলি। ফলে ডি ভিলিয়ার্সের কথায় অনেকেই দুইয়ে দুইয়ে চার মিলিয়ে নিয়েছিলেন।

এমএসএম / এমএসএম

ভারতের বিপক্ষে আফগানিস্তানের অধিনায়ক ইব্রাহিম জাদরান

ফাইনালে খেলতে চান বাংলাদেশ অধিনায়ক

নারী বিপিএল আয়োজন নিয়ে যা বললেন বিসিবি পরিচালক

নামিবিয়া সফরে দক্ষিণ আফ্রিকার নতুন অধিনায়ক, স্কোয়াডে দুই ভাই

ইউএস ওপেনে ফিরছেন ফেদেরার

কোচদের হাতাহাতি, ৯৯৯-এ ফোন করে পুলিশ ডাকলেন ইংলিশ কোচ

ব্রাজিলের প্রতিনিধি দলের বাংলাদেশ সফর নিয়ে যা বলল বাফুফে

মাথা ঠোকাঠুকি করে শাস্তি পেলেন ভারত ও শ্রীলঙ্কার ক্রিকেটার

শামীমের ফিফটি, বাংলাদেশ এইচপি’র টানা তৃতীয় জয়

কার্সের কাণ্ডে ফের প্রশ্নের মুখে ইংল্যান্ডের দলীয় শৃঙ্খলা

বাংলাদেশের বিপক্ষে ব্রাজিলের খেলা নিয়ে যা বলছেন বাফুফে সভাপতি

‘হ্যান্ড অব গড’ গোলের সেই বল বিক্রি হলো ৩৩ লাখ ডলারে!

দুই দিনে শেষ টেস্ট, তবু ‘খুব ভালো’ রেটিং পেতে যাচ্ছে ম্যাকাইর পিচ!