সাবেক এমপির গাড়ি থেকে ৪৪২ বোতল ফেনসিডিল উদ্ধার
সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে অভিযান চালিয়ে প্রয়াত এক এমপির শুল্কমুক্ত পাজেরো জিপ থেকে ৪৪২ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২ সদস্যরা। এ সময় জিপের চালক সুজন হোসেনকে (২৯) আটক করা হয়।
রোববার (১১ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় র্যাব-১২ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব-১২ অধিনায়ক মারুফ হাসান।
আটক সুজন চাঁদপুর জেলার মতলব উত্তর থানার এখলাছপুর গ্রামের বাবুল হোসেনের ছেলে।
র্যাব-১২ অধিনায়ক মারুফ হাসান বলেন, শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় মহাসড়কে চেকপোস্ট বসিয়ে ওই পাজেরো জিপটি (রেজি: নং ঢাকা মেট্রো-ঘ-০২-২৯১৫) থামানো হয়। পরে জিপটির চালক সুজন হোসেনকে জিজ্ঞাসাবাদের পর গাড়ির পেছনে তেলের ট্যাংকির ভেতর থেকে ৪৪২ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
তিনি আরও বলেন, গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর যাচাই বাছাইয়ে দেখা যায় গাড়িটি প্রয়াত সাবেক এক এমপির। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এমএসএম / এমএসএম
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন