কালীগঞ্জে চুমকির প্রতি অশালীন বক্তব্য গ্রেফতার ২
কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এবং তার মা প্রয়াত বিলকিস ময়েজ উদ্দিনের উদ্দেশে অশালীন ও মানহানিকর বক্তব্য দেওয়ায় দুজনকে গ্রেফতার করেছে কালীগঞ্জ পুলিশ। শনিবার গাজীপুর আদালতের বিচারক তাদের কারাগারে পাঠান। তারা হলেন উপজেলার পিপুলিয়ার মৃত মেজবাহ উদ্দিন সরকারের ছেলে রতন সরকার (৪৮) ও মানিক সরকার (৪০)।
পুলিশ ও দলীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে নাগরী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আল আমিনকে ধাওয়া করেন একই এলাকার নাজির সরকার (৬০), রতন সরকার, অর্পণ সরকার (২৫), রাফসান সরকার (২২), মানিক সরকার ও পুলক সরকারসহ (৩০) অজ্ঞাত আরও ৮ জন। আল আমিন দৌড়ে বাড়ির ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দেন। সে সময় অভিযুক্তরা মেহের আফরোজ চুমকি, বিলকিস ময়েজ উদ্দিন ও আল আমিনকে উদ্দেশ করে গালিগালাজ ও মানহানিকর বক্তব্য দেন। এ ছাড়া তারা আল আমিনের দাদি ও স্ত্রীর ওপরেও হামলা চালান। আশপাশের লোকজন জড়ো হলে তারা আল আমিনের মোটরসাইকেল ভাঙচুর করে পালিয়ে যান। অভিযুক্তরা স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের সমর্থক। ঘটনার রাতেই আল আমিন তাদের বিরুদ্ধে মামলা করেন।
অপরদিকে বিচারের দাবিতে শুক্রবার দুপুরে মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীরা কালীগঞ্জ থানায় উপস্থিত হন। পরে গাজীপুর জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফৌজিয়া খাতুন সাধারণ ডায়েরি (জিডি) করেন। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহাতাব উদ্দিন বলেন, সাধারণ ডায়েরি ও মামলার তদন্ত চলছে।
এমএসএম / এমএসএম
সরকার নির্ধারিত দামের বেশি মূল্যে সার বিক্রি, ভাউচার না দেওয়ায় ডিলারকে ১ লাখ টাকা জরিমানা
মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির অভিষেক অনুষ্ঠিত
বাঁশখালীতে টানা ছয়দিন ধরে বন্যাদুর্গতদের পাশে রেড ক্রিসেন্ট উপজেলা যুব টিম
বাগেরহাটে বিএনপি নেতার মরদেহ উদ্ধার, হত্যা না আত্নহত্যা সঠিক তদন্তের দাবি বিএনপি’র
আদমদীঘি মাধ্যমিক শিক্ষা অফিসে চুরি সংঘটিত
মান্দায় এলসিএস শ্রমিক বাছাইয়ে অনিয়মের অভিযোগ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন
হাটহাজারী উপজেলা প্রকৌশল কার্যালয়ের উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে নিয়মিত দেরিতে অফিসে আসার অভিযোগ
সিংড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের আহ্বান, কাউনিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
শালিখায় আড়পাড়া বাজারে জলবদ্ধতা, চরম দুর্ভোগে শতাধিক পরিবার