ধামইরহাটে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ইসবপুর ইউনিয়ন চ্যাম্পিয়ন
নওগাঁর ধামইরহাটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব-১৭-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ মে) বিকেল ৪টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে চূড়ান্ত খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে ইসবপুর ইউনিয়ন একাদশ বনাম জাহানপুর ইউনিয়ন একাদশ। বৃষ্টির কারণে স্বল্প সময়ের খেলায় ইসবপুর ইউনিয়ন একাদশ ১-০ গোলে জাহানপুরকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি গনপতি রায়।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) সিব্বির আহমেদ, সরকারি এমএম কলেজের সাবেক অধ্যক্ষ ও ধামইরহাট উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম, ইসবপুর ইউনিয়ন দলের টিম লিডার ইউপি চেয়ারম্যান ইমরুল কায়েশ বাদল, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক প্রভাষক মিনহাজুল হক সরকার শিবলী, পৌরসভার প্যানেল মেয়র কাউন্সিলর মেহেদী হাসান, উত্তরবঙ্গের জনপ্রিয় ধারাভাষ্যকার খোরশেদ রায়হান, উপজেলা ফুটবল ফেডারেশনের সভাপতি নাসির আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৪ মে বিকেল সাড়ে ৪টায় উপজেলা প্রশাসন ধামইরহাটের আয়োজনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতা ও পৃষ্ঠপোষকতায় ধামইরহাট শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বলানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এমপি।
এমএসএম / জামান
রাঙ্গুনিয়ায় প্রবাসীকে আটকের পর নির্যাতন ও মালামাল নেওয়ার অভিযোগ: পুলিশের দাবি সাজাপ্রাপ্ত আসামি
নেত্রকোণায় মাদক ও ইভটিজিং বিরোধী সচেতনতামূলক সেমিনার ও জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
আদমদীঘিতে মাসিক আইনশৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত
রায়গঞ্জ উপজেলা ছাত্রশক্তির সভাপতি’র পদত্যাগ
ঘোড়াঘাটে ৩৬টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি: প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা
বিএনপি নেতার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি, কোনাবাড়ী বাসিন্দা গ্রুপের এডমিন গ্রেফতার
নেত্রকোণার দুর্গাপুরের জন্ম থেকেই ১৩ বছর বয়সী জুয়েলের হার্টের ছিদ্র,চিকিৎসার অভাবে থমকে আছে জীবন
বিলাইছড়িতে বিএনপির উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
পটুয়াখালীর গলাচিপায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৩৫ লিটার চোলাই মদ ও গাঁজাসহ পিতা-পুত্র আটক
মাদারীপুরে প্রশিক্ষণার্থীদের সনদ ও নগদ অর্থ প্রদান
পার্বত্য শান্তি চুক্তি পুনর্মূল্যায়ন ও সশস্ত্র সংগঠনগুলোকে নিষিদ্ধের দাবি পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের
প্রগতি প্রি-ক্যাডেট স্কুলে প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহণ