ঢাকা শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

ফরচুন বরিশালে যোগ দিচ্ছেন কেশভ মহারাজ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১-২-২০২৪ বিকাল ৫:৪৪

প্রথমবারের মতো বিপিএলে আসছেন দক্ষিণ আফ্রিকার অর্থোডক্স স্পিনার কেশভ মহারাজ। তাকে দলে ভিড়িয়েছে ফরচুন বরিশাল। এরই মধ্যে প্রোটিয়া স্পিনারের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তিও সেরে ফেলেছে তামিম ইকবালের দল।

আগামী ১৩ ফেব্রুয়ারি চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু বিপিএলের চতুর্থপর্ব। সিলেটের মতো এবারের বিপিএলে চট্টগ্রামেও হবে একটি পর্ব। এই পর্বের প্রথম দিনেই দলের সঙ্গে যোগ দিবেন মহারাজ।

নিউজিল্যান্ডের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা দলের টেস্ট একাদশে যোগ না দিয়ে বিপিএল খেলতে আসছেন মহারাজ। সদ্য সমাপ্ত ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি এসএ২০ এর আসর শেষ করেই বাংলাদেশের উদ্দেশে ছুটছেন তিনি।

বরিশালকে ভালো কিছু্ উপহার দেওয়ার সুযোগ রয়েছে মহারাজের। এখনো লিগপর্বে বরিশালের ৪টি ম্যাচ বাকি আছে। বর্তমানে দেশের দক্ষিণ অঞ্চলের দলটি টেবিলের চতুর্থস্থানে আছে। এই পর্বের ৭ দল থেকে প্লেঅফে খেলবে শীর্ষ চার দল। যে কারণে সামনের ম্যাচগুলো তামিমের বরিশালের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

এমএসএম / এমএসএম

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে