ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

বাঁশখালীতে ফিশিং বোটে অগ্নিকাণ্ডের ঘটনায় আরো ১ জনের মৃত্যু


বাঁশখালী প্রতিনিধি photo বাঁশখালী প্রতিনিধি
প্রকাশিত: ১২-২-২০২৪ বিকাল ৫:৩২

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গণ্ডামারা ইউনিয়নের পশ্চিম বড়ঘোনা খাটখালী জেটি এলাকায় ফিশিং বোটের ব্যাটারী বিস্ফোরিত হয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় অগ্নিদগ্ধ হওয়া ৪ জনের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো ১ জনের মৃত্যু হয়েছে। ওই ঘটনায় এই পর্যন্ত ২ জন মারা যান, এতে পুরো এলাকাজুড়ে শোকের মাতাম চলছে।

এই ঘটনায় উপজেলার গণ্ডামারা ইউপির পশ্চিম বড়ঘোনা ৪ নং ওয়ার্ডের মৃত আব্দুর রশিদের পুত্র মোঃ জসিম উদ্দিন (৪০) ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অদ্য সোমবার সকালে মারা যান। এছাড়াও অগ্নিদগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার একই এলাকার আব্দুস ছবুরের পুত্র মোঃ তৌহিদ ইসলাম তৌহিদ (২৩) মারা গিয়েছিলেন। তাই এপর্যন্ত ওই ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

এব্যাপারে গণ্ডামারা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান -১ মোহাম্মদ ওসমান গণী বিষয়টি নিশ্চিত করে বলেন, অদ্য সোমবার সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুর রশিদের পুত্র মোঃ জসিম উদ্দিন নামে একজন মারা যাওয়ার খবর এসেছে, এছাড়াও ওই ঘটনায় দগ্ধ হওয়া একই এলাকার আব্দুস ছবুরের পুত্র মোঃ তৌহিদ (২৩) গত শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এই পর্যন্ত ২ জন মারা যান। আহতদের মধ্যে অপর ২ জন মোঃ ইউনুস ও মোঃ রফিক বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে বলেও জানান তিনি।
 
বাঁশখালী থানা পুলিশ পরিদর্শক (তদন্ত ওসি) সুধাংশু শেখের হালদার জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ হওয়া জসিম উদ্দিন ঢাকার বার্ণ ইউনিট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করায় ঢাকা থেকে লাশ এনে দাফনের জন্যে তাঁর পরিবারের পক্ষ থেকে থানায় আবেদন করেছে, আবেদনের প্রেক্ষিতে পুলিশ ক্লিয়ারেন্স দেয়া হয়েছে। 

উল্লেখ, গত ৪ ফেব্রুয়ারী (রোববার)  সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার গণ্ডামারা ইউপির পশ্চিম বড়ঘোনা খাটখালী জেটিঘাট এলাকায় মোঃ সেলিম উদ্দিনের মালিকানাধীন একটি ফিশিং বোটের ব্যাটারী বিস্ফোরিত হয়ে ওই ফিশিং বোটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে অগ্নিদগ্ধ হয়ে ৪ জন আহত গুরুতর আহত হয়ে পড়ে। চিকিৎসাধীন থাকা আহতদের মধ্যে মোঃ তৌহিদ ও মোঃ জসিম উদ্দিনসহ এই পর্যন্ত ২ জন মারা যান।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির