ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ১২-২-২০২৪ বিকাল ৫:৫৩

রাজশাহীতে ৫২ তম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২৪ জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় রাজশাহী সরকারি শারিরীক শিক্ষা কলেজ মাঠে "খেলাধুলায় স্মার্ট দেশ, শেখ হাসিনার বাংলাদেশ" স্লোগানে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে ৫২তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক মো: আনিসুর রহমান ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার বিপ্লব বিজয় তালুকদার। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহীর চেয়ারম্যান প্রফেসর ড. মো: অলীউল আলমের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব মো: হুমায়ুন কবির। ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির সম্পাদক ড. মুহম্মদ মনিরুল হক। 

এসময় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা শিক্ষা অধিদপ্তর রাজশাহী অঞ্চলের উপ-পরিচালক ড. শরমিন ফেরদৌস চৌধুরী, ৫২ তম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২৪ জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার সাংগঠনিক সদস্য সচিব ও রাজশাহী শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মহা: জিয়াউল হক, শিক্ষা বোর্ডের অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মুঞ্জুর রহমান খান, জনসংযোগ কর্মকর্তা সুলতানা শামীমা আকতার নাইস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, দেশের খেলাধুলার ইতিহাসে শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও
ঐতিহ্যমণ্ডিত। অংশগ্রহণকারীর দিক থেকেও এটি দেশের সর্ববৃহৎ জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা। বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের শারীরিক শিক্ষা বিভাগের সার্বিক তত্ত্বাবধানে প্রতি বছর দেশব্যাপী শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দেশের সকল স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ও ছাত্রীরা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ১১ জানুয়ারি থেকে দেশব্যাপী শুরু হয়েছিল ৫২তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা  এবং ১২ ফেব্রুয়ারি পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হল।

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে পানিতে ডুবে ৭বছরের শিশুর মৃত্যু

লামায় জেলা পরিষদ কর্তৃক কৃষকদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ

উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ উদ্যোগ

কৃষিপণ্য উৎপাদন ও রপ্তানির সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: কৃষি মন্ত্রী

চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মিটিং অনুষ্ঠিত

আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

না ফেরার দেশে চলে গেলেন দর্শনা পুরাতন বাজারের পরিচিত মুখ বকুল শাহ

কালিয়ায় মামলাবাজ ও ভুমিদস্যু দবিরের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসীর পক্ষে সৎ মায়ের অভিযোগ

নাগেশ্বরীতে তিন লক্ষাধিক টাকার অবৈধ চায়না জাল পুড়িয়ে দিল প্রশাসন

পেকুয়ায় ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ চুরি

ধুনট দারুল উলুম কওমী মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত

জুড়ীতে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননা পেলেন শাহীন মিয়া

নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে একক বক্তৃতা ও গবেষণা প্রকল্পের অগ্রগতি সেমিনার