ঢাকা শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

গোরস্তানের মাটিও জেনো ছাড় পায় না পীরের নজর থেকে


কাওছার মাহমুদ রাফিন, শরীয়তপুর photo কাওছার মাহমুদ রাফিন, শরীয়তপুর
প্রকাশিত: ১২-২-২০২৪ রাত ৯:৩৮

ভূমিদস্যুতা, ধর্ম ব্যাবসা শব্দ গুলোর মধ্যে সব ক'টার সাথেই যেনো পরিচিত নজুউদ্দিন মোল্লার  ছেলে কথিত পীর মৃত আইয়ুব আলী মোল্লার  ছেলে ইব্রাহিম।  বংশপরম্পরায় যাদের বিরুদ্ধে রয়েছে ভূমি দখলের মতো জঘন্য অপরাধের দুর্নাম বা অভিযোগ।ধর্ম বা পীরের দোহাই দিয়ে গড়ে তুলেছেন অট্টালিকা। যদিও তিনি নামাজ -রোজা বা ইসলামের বিধিবিধান মানেন না বা তাকে ইসলামিক কোনো কর্মকাণ্ডে দেখা যায় না বলেই জানান এলাকার সাধারণ জনগণ।  তারা বাবা আইউব আলী মোল্লার মৃত্যুর পরে তাকে সমাধিত করেছেন নিজেদের প্রাসাদ বা বিল্ডিং এর মধ্যেই।

এমনকি সেখানে ধুপ, আগর বাতি সহ চলে নানা খেদমত। যদিও পীর হিসেবে বা পীরের ছেলে হিসেবে পরিচিতি নেয়া এই পীরজাদার বিরুদ্ধে ভুমি দখের অভিযোগ বেশ পুরোনো। এলাকার সাধারণ এবং অশিক্ষিত কোনো মানুষ কে টার্গেট করে বিভিন্ন প্রলোভনের মাধ্যমে হাতিয়ে নেয়া হয় জমি। গণমাধ্যম কে এমন ভয়ংকর সব তথ্য দিয়েছেন এলাকাবাসী। কথিত পীর আয়ূব আলী মোল্লা ও তার ছেলে ইব্রাহিম মোল্লা তাদের কাজই ছিল মানুষের জায়গা সম্পদ দখল করা। 
বিভিন্ন মানুষের জমিজমা আত্মসাৎ থেকে শুরু  করে  এলাকার আমিষ খাওয়ার বিষয়ে নজরদারি করতো। গরু, ছাগল,হাস,মুরগী জবাই করতে দিত না আয়ূব আলী মোল্লা ও ইব্রাহিম মোল্লা।

তবে এবার নতুন করে আলোচনায় এসেছেন গোরস্তানের জমি দখল নিয়ে।

গোরস্থানে দান করা বিশ শতাংশ জমিতে পৌঁছাতে হলে যে রাস্তা দিয়ে যেতে হবে সেখানে টয়লেট এবং ওয়াশরুম নির্মাণ চালাচ্ছেন এই পীরজাদা। যদিও ঐ রাস্তার জমি নিয়ে দরবার সালিসি বহু হওয়ার পড়েও কোর্ট এ মামলা চলমান। কোর্ট থেকে পুরোপুরি কোনো সমাধান হওয়ার আগ পর্যন্ত বাদীপক্ষ বা বিবাদীপক্ষ উভয়কেই বারণ করা আছে উক্ত জমিতে কোনো নির্মাণ কিংবা দখলে যেতে। কিন্তু কাউকে না জানিয়েই ঐ জমিতে ওয়াশরুম নির্মাণ কাজ চালায় পীরজাদা ইবরাহীম মোল্লা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দিলে আপাততঃ কাজ বন্ধ থাকলেও স্বস্তিতে নেই এলাকাবাসী। 
তারা জানান ফাঁকে ফাঁকে একটু আধটু করে অবাধেই অনেকটা ওপেন সিক্রেটে চালিয়ে যাচ্ছে এই দখলদারিত্ব। এছাড়াও এই জমি নিয়ে দরবার, সালিসি স্থানীয় পর্যায়ে সমাধান কিংবা ব্যারিকেট দিলে তা কিছুদিন পরে ভেঙে ফেলে পীরের লোকেরা। এমন অভিযোগ ও করেন এলাকাবাসী। 

সব শেষে এলাকাবাসীর দাবি অন্ততঃ গোরস্তানের এই মাটি থেকে কুনজর সরে যাক সকল ভূমিদস্যুদের।
এলাকার গণকবরস্থানটি থাকুক দখলমুক্ত। 

এমএসএম / এমএসএম

ঈশ্বরদীতে প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত

নেত্রকোণার মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

নেত্রকোণার মদনে মগড়া নদী থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- ২০২৬ উযযাপন

চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

পটিয়ায় দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন দুই হাজার রোগী

নিয়ামতপুর মডেল প্রেসক্লাবের যাত্রা শুরু সভাপতি জনি সম্পাদক ইমরান

গলাচিপায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মান্দায় জোতবাজার বণিক সমিতির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, যুবদল নেতা রক্তাক্ত

আশুগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র‍্যালি ও সমাবেশ

প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সম্মাননা’ পেলেন শংকর হাওলাদার

মিয়ানমারে পাচারের সময় মিরসরাইয়ে ১৫ টন সারসহ একজন আটক