ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

নোয়াখালীতে পৃথক স্থানে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু


সেলিম, নোয়াখালী photo সেলিম, নোয়াখালী
প্রকাশিত: ১৩-২-২০২৪ দুপুর ৩:৫৭

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়া ও সুবর্ণচর উপজেলার পৃথক স্থানে পুকুরের পানিতে ডুবে এক দিনে ৩ শিশুর মৃত্যু হয়েছে। ঘটনায় নিহতদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

নিহতরা হচ্ছেন, হাতিয়া উপজেলার হরণি ইউনিয়নের ৮নং ওয়ার্ড নবীপুর গ্রামের জাকের হোসেনের মেয়ে আছিয়া আক্তার (৪), একই বাড়ির মো. সোহেলের মেয়ে মুনতাহা (২) ও সুবর্ণচরের পূর্ব চরবাটা ইউনিয়নের আকবর হোসেনের ছেলে মুজাহিদুল ইসলাম (২)।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জনা যায়, তিন ভাই বোনের মধ্যে শিশু আছিয়া ছিলো সবার ছোট এবং প্রবাসী সোহেলের একমাত্র কন্যা মুনতাহা। প্রতিদিন বাড়ির শিশুদের সাথে একসাথে বাড়ির আঙ্গিনায় খেলাধূলা করতো তারা। মঙ্গলবার সকালে বাড়ির অন্য শিশুদের সাথে খেলাধূলা করার সময় পরিবার ও বাড়ির লোকজনের অজান্তে পুকুরের পানিতে পড়ে যায় তারা দুইজন। বেলা ১১টার দিকে বাড়ির লোকজন পুকুর ঘাটে গেলে তাদের দুইজনকে পুকুরের পানিতে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে চরজব্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে, সুবর্ণচরে নিহত শিশু মুজাহিদের মামা আরিফ হোসেন বলেন, মুজাহিদুল ইসলাম আমার বোনের একমাত্র সন্তান। মঙ্গলবার সকাল থেকে বাড়ির অন্য শিশুদের সাথে ঘরের বাইরে খেলাধূলা করছিলো সে। তার মা’সহ পরিবারের সবাই ঘরের কাজে ব্যস্ত ছিলো। এরমধ্যে কোন এক সময় সে বাড়ির পাশের পুকুরে পড়ে ডুবে যায়। দীর্ঘসময় ধরে তাকে দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোজখুঁজি করার একপর্যায়ে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দেখা যায়। পরে মুজাহিদকে উদ্ধার করে চরজব্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুজাহিদকে মৃত ঘোষণা করেন।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিসান আহমেদ জানান, বিষয়টি নিহতের পরিবার থানা পুলিশকে অবহিত করেনি।  তবে খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

সাতক্ষীরায় ডোবা থেকে এক নারীর লাশ উদ্ধার

উলিপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বৈরী আবহাওয়ার কারনে ঘাটে অলস সময় কাটাচ্ছে মহেশখালীর জেলেরা, চোখে মুখে অনিশ্চয়তার চাপ

ঘিওরে বিএনপির বর্ণাঢ্য প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

তিস্তার ভাঙ্গনে হুমকিতে বুড়িরহাট ক্রসবাঁধের সড়ক

পেঙ্গুইন-অ্যালবাট্রসে মুগ্ধ, ফকল্যান্ড সফরকে ‘স্বপ্নের মতো’ বললেন সালাহ উদ্দিন সুমন

সম্মিলিত ইসলামী ব্যাংকের শ্যামনগর শাখার স্বাভাবিক কার্যক্রম শুরু

জয়পুরহাটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি

পিরোজপুরে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

তাড়াশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বিশ্বের আধুনিক শহরের আদলে সাজবে নজরুলের তীর্থভূমি : একনেকে পাসের অপেক্ষায় ২০০ কোটির মেগা প্রকল্প

চাঁপাইনবাবগঞ্জে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতার অভিযোগে এক যুবক গ্রেপ্তার

রায়পুরায় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার