ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

বাঁশখালীতে ২ হাসপাতালে জরিমানাসহ ৪ প্রতিষ্ঠানে সিলগালা করলো প্রশাসন


বাঁশখালী প্রতিনিধি photo বাঁশখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৩-২-২০২৪ দুপুর ৩:৫৮
চট্টগ্রামের বাঁশখালীতে মোবাইল কোর্ট পরিচালনা করে নানা অনিয়মের দায়ে ২ টি বেসরকারি হাসপাতালকে ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানাসহ ৪টি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করলো উপজেলা প্রশাসন।

১২ ফেব্রুয়ারী (সোমবার) বিকেলে উপজেলার পৌরসভা সদর এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল খালেক পাটোয়ারীর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এতে পৌরসভাস্থ মাতৃসদন ও জেনারেল হাসপাতালে অস্বাস্থ্যকর পরিবেশ ও যথাযথ কাগজপত্র দেখাতে না পারায় ২ লাখ টাকা জরিমানাসহ প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়। মিয়ার বাজারস্থ পেশেনন্ট কেয়ার হাসপাতালকে ৩০ হাজার টাকা জরিমানাসহ সিলগালা করা হয়েছে। সিলগালা করা অপর দুইটি বেসরকারি সেবা প্রতিষ্ঠান হলো, জদলি সদসরস্থ ইউনিক ডায়াগনস্টিক সেন্টার ও প্রাইম হেলথ ডায়গানস্টিক সেন্টার।

এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল খালেক পাটোয়ারী বলেন, মোবাইল কোর্ট পরিচালনা করে নানা অনিয়মের দায়ে  দুইটি হাসপাতালে ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানাসহ সিলগালা করা হয়েছে। এছাড়াও একই সময়ে দুইটি ডায়াগনস্টিক সেন্টার (ল্যাব) সিলগালাসহ সর্বমোট ৪ টি প্রতিষ্ঠানকে সিলগালা করা হয়েছে। উল্লেখ্য, জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান আব্দুল খালেক পাটোয়ারী।
 
উল্লেখ্য, অভিযানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডাঃ শফিউর রহমান মজুমদার, স্বাস্থ্য কমপ্লেক্সের (আবাসিক) মেডিকেল অফিসার ডাঃ রিয়াদ মোহাম্মদ মরজু, স্যানিটারি ইন্সপেক্টর আকবরসহ পুলিশ সদস্যের একটি টিম অংশ গ্রহণ করেন।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির