প্রবাসী কল্যাণ ডেস্কের সার্বিক সহায়তা প্রদান
ঢাকা বিমানবন্দরে মালয়েশিয়া ফেরত কর্মীর হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ
আজ ১২ ফেব্রুয়ারি বেলা ১১:৩০ ঘটিকায় ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়ায় ক্লিনার ভিসায় কর্মরত দিনাজপুরের বিপুল চন্দ্র রায় হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেন। বিপুল চন্দ্র রায় দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার বড়বাউল ইউনিয়নের মহাদানী গ্রামের বাসিন্দা। তার পিতার নাম অতুল চন্দ্র রায়।
শারীরিকভাবে অসুস্থ বিপুল চন্দ্র রায় টিজি ৪১৮ ও ৩৩৯ বিমানযোগে কুয়ালালামপুর থেকে ব্যাংকক হয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা করেন। ঢাকায় বিমানবন্দরে আগমন এলাকায় পৌঁছে তিনি অসুস্থ বোধ করেন। দ্রুততম সময়ে তাকে বাড়িতে নিয়ে চিকিৎসার জন্য তার ভাই শ্রী মানিক নভোএয়ারে সৈয়দপুরের টিকিট সংগ্রহ করেন। ইমিগ্রেশন সম্পন্ন করে ডমেস্টিক টারমিনালে পৌঁছলে তার শরীরের অবস্থা বেশি খারাপ হয় এবং রক্তবমি শুরু হয়। এসময় নভোএয়ারের ট্রলিযোগে তৎক্ষনাৎ তাকে স্বাস্থ্য বিভাগে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তার স্বাস্থ্য পরীক্ষা করে জানান, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইতোমধ্যে মৃত্যুবরণ করেন। এ সময় প্রবাসী কল্যাণ ডেস্ক, এপিবিএন, এনএসআই, ডিজিএফআই, সিভিল অ্যাভিয়েশন, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাসহ অন্যান্য সরকারি বেসরকারি সংস্থার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রবাসী কল্যাণ ডেস্কের শিফট- ইন-চার্জ কে বি হেলাল ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবব্রত ঘোষকে বিষয়টি অবহিত করলে তিনি ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো: হামিদুর রহমানকে অবহিত করেন। মহাপরিচালক মো: হামিদুর রহমানের মৌখিক নির্দেশনায় মৃতের পরিবারকে মৃতদেহ পরিবহন ও শেষ ক্রিয়া সম্পাদনের জন্য ৩৫০০০ টাকার চেক প্রদান করেন কেবি হেলাল। এছাড়া প্রবাসী কল্যাণ ডেস্কের সহায়তায় এম্বুল্যান্সযোগে দিনাজপুর পাঠানোর সার্বিক ব্যবস্থা করা হয়।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি